ABP Ananda LIVE : প্রায় দু’দশক পর তসলিমার কলকাতায় ফেরা। রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা। হইচই দর্শকদের একাংশের।
আরও খবর
হাওড়ার পিলখানার কাছে হামিমের দোকানের হদিশ। চলত বারকোড, প্রিন্টিং, স্মার্ট আইডি কার্ড তৈরি সংক্রান্ত কাজ। প্রিন্টিং শপের আড়ালে কী?জানতে তদন্তে STF। হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ। বারকোড, প্রিন্টিং থেকে স্মার্ট আইডি কার্ড তৈরি সংক্রান্ত বিভিন্ন কাজ করা হত এখানে। এর আড়ালে ঠিক কী চলত? জানতে তদন্তে নেমেছে STF. স্থানীয় দোকানদারেরা জানান, গত ১-২ দিন ধরে এলাকায় হামিমকে দেখা যাচ্ছে না। এমনকী এলাকায় কারোর সঙ্গে মেলামেশাও ছিল না হামিমদের। বর্ধমান থেকে গ্রেফতার করা হয়েছে হামিম মণ্ডলকে। বর্ধমানে যাওয়ার আগে হাওড়ার পিলখানায় থাকত হামিম। বেঙ্গল এসটিএফ হামিম মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে তার সঙ্গে ভাট্টি গ্যাংয়ের যোগের কথাও জানা গিয়েছে।
