Voice of Eastern India

Infiltration: BSF- এর তাড়ায় মালদা সীমান্তে পালাল অনুপ্রবেশকারীরা, অমিত শাহের মুখেও রাজ্যের অনুপ্রবেশ প্রসঙ্গ, কী বার্তা ?


মহারাষ্ট্রের কোলাপুরের জনসভা থেকে অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা দিলেন অমিত শাহ। তাঁর মুখে উঠে এল পশ্চিমবঙ্গের কথা। তারকেশ্বরের সভায় নরেন্দ্র মোদির মুখেও উঠে এসেছে অনুপ্রবেশকারীদের প্রসঙ্গ। আর গতকাল ২০ জুন মালদার সুখদেবপুর সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা বানচাল করল BSF এবং গ্রামবাসীরা। 

মালদার সুখদেবপুর সীমান্তে যেদিন অনুপ্রবেশের চেষ্টা বানচাল করল BSF এবং গ্রামবাসীরা যেদিন, পেট্রাপোল থানার নবনির্মিত ভবন রাজ্য পুলিশের হাতে তুলে দিল ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, সেদিনই মহারাষ্ট্রের কোলাপুরের জনসভা থেকে অনুপ্রবেশ ইস্যুতে হুঙ্কার দিলেন অমিত শাহ। তাঁর মুখে শোনা গেল পশ্চিমবঙ্গের কথা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘বাংলার জনগণ আমাদের আশীর্বাদ দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং বিজেপির প্রতি ভরসা রয়েছে বাংলার জনগণের। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, বাংলার সীমান্ত দিয়ে যেমন অনুপ্রবেশ রুখে দেওয়া হবে, তেমনই দেশের বিভিন্ন জায়গায় থাকা অনুপ্রবেশকারীকে খুঁজে বের করা হবে।’ 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখেও শনিবার তারকেশ্বরের অনুষ্ঠানে শোনা গিয়েছে পশ্চিমবঙ্গের অনুপ্রবেশের প্রসঙ্গ। প্রধানমন্ত্রী বলেছেন, ‘প্রথমে কংগ্রেস, তারপর বাম, তারপর তৃণমূল, দশকের পর দশক ধরে পশ্চিমবঙ্গকে পরিচর্যা করার জায়গায়, সাজানোর বদলে, একে অবৈধ অনুপ্রবেশকারীদের আড্ডায় পরিণত হতে দেওয়া হয়েছে। সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য আগের সরকার জমি দেওয়ার যে কাজ দশকের পর দশক ধরে আটকে রেখেছিল, নতুন সরকার তৈরি হতেই সেই কাজও সম্পূর্ণ করার কাজ শুরু হয়েছে।’ 

নতুন সরকারের শপথ গ্রহণের ১২ দিনের মাথায়, কেটেছে ১৫ বছরের জটিলতা। অসুরক্ষিত সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য জমি হস্তান্তরের কাজ শুরু করেছে রাজ্যের বিজেপি সরকার। এদিন তারকেশ্বরের সভা থেকে সেই প্রসঙ্গ তুলে আগের তৃণমূল সরকারকে কটাক্ষ করলেন নরেন্দ্র মোদি। তৃণমূল সরকারের আমলে তৈরি হয়েছিল পেট্রাপোল থানার নবনির্মিত ভবন। দু-হাজার তেইশের নয়ই মে, এই ভবনের উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু, তৃণমূল সরকার নতুন ভবনে পেট্রাপোল থানা স্থানান্তর করেনি। রাজ্যে এখন বিজেপি সরকার। এই অবস্থায়, শনিবার, সরকারিভাবে পেট্রাপোল থানার নবনির্মিত ভবন রাজ্য পুলিশের হাতে তুলে দিল ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। 

অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যের খাদ্যমন্ত্রীর কড়াবার্তার দিনই, মালদার শুখদেবপুর সীমান্তে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের চেষ্টা বানচাল করল BSF এবং স্থানীয় গ্রামবাসীরা। এই এলাকায় ১ হাজার ২০০ মিটার এলাকায় সীমান্তে কোনও কাঁটাতার নেই। এই অংশ দিয়েই আঠারো থেকে কুড়ি জনের অনুপ্রবেশকারী দল এপারে আসার চেষ্টা করে। কিন্তু, BSF এবং গ্রামবাসীরা রুখে দাঁড়ালে পিছু হঠে অনুপ্রবেশকারীরা। এই পরিস্থিতিতে সীমান্তে প্রহরা দ্বিগুণ করেছে BSF. গ্রামে টহল দিচ্ছে পুলিশ। 



Source link

Leave A Reply

Your email address will not be published.