Voice of Eastern India

Indranil Sen Arrested: “MLA হলে কি গ্রেফতার হতেন ?” ইন্দ্রনীল সেনের গ্রেফতারিতে বড় প্রশ্ন শতরূপের, কী প্রতিক্রিয়া সুজনের ?


কলকাতা: রাজ্যে আরও একজন প্রাক্তন মন্ত্রী গ্রেফতার। গ্রেফতার প্রাক্তন তথ্য় সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী। ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগ। গতকাল ED দফতর থেকে বেরোতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘনিষ্ঠকে গ্রেফতার করা হয়েছে। প্রাক্তন তথ্য় সংস্কৃতি প্রতিমন্ত্রীকে আজ আদালতে তোলা হবে। ইন্দ্রনীল সেনের গ্রেফতারির ইস্যুতে মুখ খুললেন  শতরূপ ঘোষ ও সুজন চক্রবর্তী।

আরও পড়ুন, জগদ্দলের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের বাড়িতে হানা আয়কর দফতরের

 শতরূপ ঘোষ বলেন, ইন্দ্রনীল সেন পরাজিত, উনি আজকে এমএলএ নন, গ্রেফতার হয়েছেন। কিন্তু যদি উনি আজকে এমএলএ হতেন, তাহলে কি গ্রেফতার হতেন ? ববি হাকিম, মদন মিত্র, জাভেদ খানকে দেখে আমরা কী শিখছি ? যারা এমএলএ, তাঁদের কাছে একটা সুযোগ রয়েছে, ভাল তৃণমূল হয়ে বেঁচে যাওয়ার। আর যারা এমএলএ নয়, বিজেপির কোনও কাজে লাগবে না, শুধুমাত্র সেই সওকত মোল্লা, ইন্দ্রনীল সেনরা গ্রেফতার হবেন, সুজিত বসুরা গ্রেফতার হবেন। এটাই কি বাংলার মানুষের প্রাপ্য ছিল ? নাকি ভাল তৃণমূল হয়ে যাওয়া চোর তৃণমূলগুলিরও গ্রেফতার হওয়া উচিত ?

অপরদিকে সুজন চক্রবর্তী বলেন, ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করে, ওইখানে দাঁড়িয়ে গেলে হবে না। ব্যাগ বইতেন যার, অপরাধের অংশিদারিত্ব তার কতটা আছে, এটা খুঁজে বার করা উচিত। ইন্দ্রনীল সেনের গ্রেফতারি স্বাভাবিক। তারপর মাথা পর্যন্ত যাবে তো ? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, যারা মেরুদণ্ড না বিকিয়ে লড়াই করছে, তাঁরাই জেলে যাবে। যারা চোর ছ্যাচোঁর চিটিংবাজ, বিজেপির পতাকা ধরলে সাত খুন মাফ। এটাই হচ্ছে মোদিজির নতনু ভারত।

র্নীতির মামলায় এবার পুলিশের জালে তৃণমূল জমানার তথ্য় সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। যিনি তৃণমূল ক্ষমতায় থাকাকালীন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের অত্য়ন্ত ঘনিষ্ঠ ছিলেন। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে বহু মঞ্চে দেখা যেত তাঁকে। দু’জনে একসঙ্গে গলাও মেলাতেন। এবার দুর্নীতির মামলায় গ্রেফতার হলেন সেই ইন্দ্রনীল। উঠেছিল কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ। বাড়িতে চালানো হয়েছিল তল্লাশি। দফায় দফায় চলছিল জিজ্ঞাসাবাদ। এবার সেই মামলায়, গ্রেফতার করা হল তৃণমূল আমলের তথ্য় সংসকৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনকে, যিনি মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের অত্য়ন্ত ঘনিষ্ঠ ছিলেন। বহু অনুষ্ঠানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একমঞ্চে দেখা যেত তাঁকে। ইন্দ্রনীল সেনের গানের সঙ্গে গলাও মেলাতেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। গানের জগতে থাকাকালীন কিছুটা বাম ঘেষা ছিলেন ইন্দ্রনীল সেন।



Source link

Leave A Reply

Your email address will not be published.