Voice of Eastern India

Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta


ABP Ananda LIVE : চরম ব্যস্ততার মধ্যে সাময়িক বিরতি। মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী। শাটল কক্ ও ব্যাডমিন্টন হাতে সুব্রত গুপ্ত এবং ইন্দ্রনীল খাঁ। বানতলায় ব্যাডমিন্টন খেললেন দুজনে, কখনও প্রতিদ্বন্দ্বী হিসেবে আবার কখন জুড়ি ভাবে।

 

” পুলিশই হোক, আর BJP-র নেতা, এসব করলে পার্টি রেয়াত করবে না “, নাম না করে দলীয় কর্মীদের একাংশকে কড়া বার্তা শমীকের

শনিবারের পর রবিবার। ফের একবার নাম না করে সিন্ডিকেট ও তোলাবাজির বিরুদ্ধে দলীয় কর্মীদের একাংশকে বার্তা দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। হুঁশিয়ারি দিলেন এসব করলে পার্টি রেয়াত করবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন রাজ্য বিজেপির সভাপতিকে বারবার একই বার্তা দিতে হচ্ছে? এ নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। পর্যবেক্ষকদের মতে, এসবের লাগামছাড়া বাড়বাড়ন্ত থেকে মুক্তি পেতেই রাজ্য়ে পরিবর্তন করেছে পশ্চিমবঙ্গবাসী। কিন্তু, বিজেপি সরকার আসার পরেও কি সেই ছবিটা পাল্টায়নি? প্রশ্নটা উঠছে, কারণ এনিয়ে দলীয় নেতা-কর্মীদের একাংশের উদ্দেশে ফের সতর্কবার্তা দিতে শোনা গেল খোদ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে। বিজেপি সাংসদ ও রাজ্য সভাপতি  শমীক ভট্টাচার্য বলেন, সে পুলিশই হোক, আর সে বিজেপির কোনও নেতাই হোক, কাউকে প্রোটেকশন দিতে গেলে আর মিউনিসিপ্যালিটি অফিসে যাতায়াত বাড়িয়ে দিলে পার্টি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যা করবে সরকার করবে। এটা প্রথমবার নয়। শনিবারও এক অনুষ্ঠান থেকেও তাঁর গলায় শোনা গেছিল কার্যত একই সুর।   



Source link

Leave A Reply

Your email address will not be published.