Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! ‘বাগুইআটি, নিউটাউন, দমদম, কালিম্পঙে ১০০ কোটির সম্পত্তি। অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ, স্ত্রী অদিতি ও শ্বশুরের নামে সম্পত্তি’, দেবরাজ নিয়ে চিঠি দিয়ে ED-কে জানাল বাগুইআটির থানার পুলিশ। ‘নির্বাচনের সময় হলফনামায় এই সম্পত্তির উল্লেখ নেই, হলফনামায় এই সম্পত্তির কথা লুকিয়ে রেখেছিলেন দেবরাজ’, তোলাবাজির মামলায় গ্রেফতার দেবরাজের সম্পত্তি নিয়ে দাবি পুলিশের। চার্জশিটেও দেবরাজের বিরুদ্ধে এই তথ্য উল্লেখ করতে চলেছে পুলিশ।
এদিকে, সুপ্রিম কোর্টে পৌঁছল তৃণমূলের তহবিল মামলা, দুপক্ষের জোর সওয়াল। কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর। সব অ্যাকাউন্ট ফ্রিজ করিনি, আদালতে দাবি ED-র আইনজীবীর। ‘ইউনিয়ন ব্যাঙ্কে ৩টি অ্যাকাউন্ট খোলা আছে, যেখানে ১২০ কোটি টাকা রয়েছে’, কেন টাকা পাবে কালীঘাট তৃণমূল, কোর্টে প্রশ্ন তুলে সওয়াল ঋতব্রত তৃণমূল-এর। আমারই হলাম আসল তৃণমূল, কোর্টে সাফ জানালেন ঋতব্রত তৃণমূল। তৃণমূলের অ্যাকাউন্ট মামলায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। ‘দৈনন্দিন খরচের জন্য টাকা তুলতে পারবে কালীঘাট-তৃণমূল। তবে হিসেব দিতে হবে হাইকোর্ট নিযুক্ত স্পেশাল অফিসারকে’, কালীঘাট তৃণমূল’-কে কিছুটা স্বস্তি দিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের।
