Voice of Eastern India

Debraj Chakraborty: বার বার ডেরা বদল, অফ রেখেছিলেন নিজের মোবাইল! দেবরাজকে ধরিয়ে দিল বন্ধুর টাওয়ার লোকেশন


ময়ূখঠাকুর চক্রবর্তী, সুকান্ত মুখোপাধ্যায় ও সমীরণ পাল, কলকাতা: তোলাবাজি, সিন্ডিকেটরাজ-সহ গুচ্ছ অভিযোগে এবার গারদে ঠাঁই হল তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর। গতকাল রাতে ঝাড়খণ্ডের রিসর্ট থেকে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামীকে গ্রেফতার করে রাজ্য পুলিশের STF… পুলিশ সূত্রে খবর, ১৮ জুলাই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগকারী প্রোমোটারের গোপন জবানবন্দি নেওয়া হবে।

কী কী অভিযোগ দেবরাজের বিরুদ্ধে?

একটা পুরসভার প্রাক্তন কাউন্সিলর! অভিযোগ, তাঁর সম্পত্তি হাজার হাজার কোটি টাকার! অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ঘনিষ্ঠ বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ, বাগুইআটি এলাকায় কার্যত তোলাবাজির ‘রাজত্ব’ কায়েম করেছিলেন তিনি। বুধবার রাতে দেবরাজ চক্রবর্তীকে রাজ্য় পুলিশের STF পুরুলিয়া-ঝাড়খণ্ড সীমানা থেকে গ্রেফতার করে। সেই গ্রেফতারিও হয় রীতিমতো ফিল্মি কায়দায়! হাইকোর্টে আগাম জামিন না পেয়েই গা ঢাকা দিয়েছিলেন দেবরাজ চক্রবর্তী। পুলিশের নজর এড়াতে বারবার পাল্টাচ্ছিলেন আস্তানা। এমনকী পাড়ি দিয়েছিলেন ভিনরাজ্যেও!

মিলছিল না খোঁজ, কীভাবে গ্রেফতার হলেন দেবরাজ?

পুলিশ সূত্রে খবর, কলকাতা ছেড়ে প্রথমে কালিম্পঙে নিজের রিসর্টে গা ঢাকা দেন দেবরাজ চক্রবর্তী। এরপর বারবার ডেরা বদলাতে থাকেন তিনি। কালিম্পং থেকে চলে যান ডুয়ার্সে। সেখানে কয়েকটা দিন কাটিয়ে আস্তানা গাড়েন ঝা়ড়খণ্ডের মুরিতে বন্ধুর রিসর্টে। পুলিশ সূত্রে দাবি, টাওয়ার লোকেশন এড়াতে নিজের মোবাইল ফোন বন্ধ রেখেছিলেন দেবরাজ চক্রবর্তী। যদিও তাঁকে ধরিয়ে দেয় বন্ধুর মোবাইল ফোনের টাওয়ার লোকেশন। সেটা ট্র্যাক করেই মেলে বাগুইআটির দাপুটে তৃণমূল নেতার হদিশ। বুধবার সন্ধেয় নাটকীয়ভাবে সেই রিসর্টের পৌঁছে দরজার নক করেন STF-এর অফিসাররা। দরজা খুলতেই গ্রেফতার করা হয় দেবরাজ চক্রবর্তীকে।

গ্রেফতারির পরে, দেবরাজকে লক্ষ্য করে ডিম!

বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ…ট্রানজিট রিমান্ডে রাজ্যে ফিরিয়ে আনার পর, বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং প্রাক্তন মেয়র পারিষদকে তোলা হয় বারাসাত আদালতে। সেখানে দেবরাজ চক্রবর্তীকে আনতেই ক্ষোভে ফেটে পড়েন আইনজীবীদের একাংশ। আদালত চত্বরেই প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামীকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। ধৃত দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে তোলাবাজি, প্রতারণা, আর্থিকভাবে বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক ষড়যন্ত্র, প্রাতিষ্ঠানিক অপরাধের মতো একাধিক জামিন অযোগ্য ধারায় রুজু হয়েছে মামলা। বৃহস্পতিবার তাঁকে ৭ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে বারাসাত আদালত পুলিশ সূত্রে খবর, ১৮ জুলাই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে মূল অভিযোগকারী প্রোমোটারের গোপন জবানবন্দি নেওয়া হবে। দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারের পর বুধবার রাতেই বাজি-পটকা ফাটিয়ে চলে সেলিব্রেশন।
বৃহস্পতিবার সকালে ব্যান্ড পার্টি নিয়ে পথে নামেন এলাকার বিজেপি কর্মীদের একাংশ।

আরও পড়ুন: Rath Yatra-Shravani Mela: ঐতিহ্যবাহী রত্রযাত্রাগুলোকে আর্থিক সাহায্য়ের ভাবনা সরকারের, শ্রাবণী মেলার জন্যও ঢালাও পরিকল্পনা

 

 



Source link

Leave A Reply

Your email address will not be published.