Voice of Eastern India

Debraj Chakraborty: ক্ষমতার অপব্যবহার, স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র গড়েছেন দেবরাজ


Debraj Chakraborty News: এ যেন ছিল রুমাল, হয়ে গেল বেড়াল। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে আরও অভিযোগ বাড়ছে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। অভিযোগ, নিজের প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে বিধাননগর পুরসভার ১৮ নং ওয়ার্ডে একটি স্কুলের জমিতে গড়ে তুলেছেন ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র। 

তৃণমূলের আমলে তিনি ছিলেন বাগুইআটির বেতাজ বাদশা। প্রাক্তন তৃণমূল বিধায়ক স্ত্রী অদিতি মুন্সিকে সামনে রেখে দেবরাজ চক্রবর্তী নাকি গড়ে তুলেছিলেন দুর্নীতির সাম্রাজ্য। অভিযোগ, বিধাননগরের প্রাক্তন মেয়র পারিষদের এলাকায় উঠত তোলাবাজির টাকা। সরকার বদলাতেই সেই দাপুটে তৃণমূল নেতার ঠাই হয়েছে এখন গারদে। এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলার তদন্ত করবে SIT । অটো চালক থেকে প্রোমোটার, অভিযোগ দেবরাজ চক্রবর্তীর বাহিনীর হাত থেকে নিস্তার ছিল না কারওর। পুলিশ সূত্রে খবর, ১০টি অভিযোগের মধ্যে ৮টি অভিযোগের ভিত্তিতে FIR দায়ের করা হয়েছে। তার প্রেক্ষিতে তোলাবাজির মামলা ছাড়াও বাকি সব মামলারই তদন্ত করবে বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশেষ তদন্তকারী দল। 



Source link

Leave A Reply

Your email address will not be published.