Voice of Eastern India

DA Hike Update: ২০ শতাংশ ডিএ সমেত পুজোর মাসে কবে পাবেন বেতন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর


কলকাতা: বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পর একের পর এক বিষয়ে বড় সিদ্ধান্ত গ্রহণ করছে বিজেপি সরকার। নির্বাচনের আগে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই মতই কাজ করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারে আসার পর যে যে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে, তার মধ্যে অন্যতম রাজ্য সরকারি কর্মীদের DA বৃদ্ধি। পূর্বতন সরকারের সময় বহু আন্দোলন হয়েছে এটি নিয়ে, কিন্তু ১৫ বছরে কোনও লাভ হয়নি কর্মীদের। তাই ক্ষমতায় এসেই DA বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার ভবানী ভবনে পুলিশের অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় বর্ধিত ডিএ ও পুজোর মাসে বেতন নিয়ে বড় ঘোষণা করলেন তিনি। 

পুজোর আগেই বেতন ও ২০ শতাংশ ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা, ভবানী ভবনে পুলিশের অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুতরাং, এই বছর দুর্গাপুজোর আগেই বেতন পাবেন রাজ্য সরকারি কর্মীরা। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি অর্থসচিবকে বলেছি, অর্থমন্ত্রীকে বলেছি। পুজোর মাসে পুজোর আগে অক্টোবরের বেতন দিতে ও ২০ শতাংশ অ্যাডিশনাল দিতে।’ 

শুভেন্দু অধিকারী আরও জানান, ” পুলিশ কর্মীদের অর্থনৈতিক অবস্থায় খারাপ। গোটা ভারত যখন সপ্তম বেতন কমিশনের অন্তর্গত, তখন আপনারা কিছু পাননি। আমরা কমিশন গঠন করে দিয়েছি। আগামী কয়েক মাসের মধ্যে রিপোর্ট এসে গেলে সপ্তম পে কমিশন চালু করে দেব।” ” ভারত সরকারের সঙ্গে ৪২ শতাংশ DA গ্যাপ ছিল। একদিনে পারব না, সময় দিতে হবে। ২০ শতাংশ ডিএ অক্টোবর মাসে পাবেন। আমি অর্থ সচিবকে বলেছি যে, পুজোর আগে পুজোর মাসের বেতন দিতে আর সঙ্গে ২০ শতাংশ DA দিতে। ”

আরও পড়ুন – সিন্ডিকেট থেকে কাটমানি, নিজের এলাকার দুর্নীতি রুখতে ফোন করুন এই সব নম্বরে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই সরকারি কর্মীদের মধ্যে নতুন বেতন কমিশন এবং ডিএ বৃদ্ধি নিয়ে প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশার প্রেক্ষিতেই সরকারের প্রথম বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেন। এর মাধ্যমে দীর্ঘদিনের দাবির বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট হয়। একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকারি কর্মীদের বেতন কাঠামো পুনর্বিবেচনার জন্য সপ্তম বেতন কমিশন গঠনের প্রক্রিয়াও এগোচ্ছে। ইতিমধ্যেই এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং কমিশনের ‘টার্মস অব রেফারেন্স’ বা কাজের পরিধি ও দায়িত্বের খসড়া প্রস্তুত হয়েছে। বর্তমানে খসড়া চূড়ান্ত হয়ে কমিশনও গঠন করা হয়েছে। কমিশন তার সুপারিশ তৈরির কাজ শুরু করে দিয়েছে এবং সেই অনুযায়ী পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।  



Source link

Leave A Reply

Your email address will not be published.