ক্রমশ শক্তি বাড়িয়ে আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‘মুরাসু’। মঙ্গলবারই ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আজ ভোরে শক্তি বাড়িয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’। মাঝরাতের পর অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও নরসাপুরের মধ্যে, ওঙ্গোলের কাছে ল্যান্ডফলের সম্ভাবনা।
ঘূর্ণিঝড় ‘মুরাসু’ নিয়ে পশ্চিমবঙ্গে আপাতত কোনও সতর্কতা নেই। তবে চলছে নজরদারি। মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রয়েছে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৯ থেকে ১০টি জেলাতেই মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি। অন্যদিকে, উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি-সহ উপরের দিকের পাঁচ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আজ উত্তরবঙ্গের সব জেলায় আংশিক মেঘলা আকাশ, কখনও মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে ১-২ জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার এবং মঙ্গলবার উত্তরের উপরের দিকের পাঁচ জেলায় হালকা বৃষ্টি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের ১-২ জায়গায় হালকা বৃষ্টি হতে পারে আজ।
বাকি উত্তরবঙ্গের নীচের দিকের তিন জেলাতেই শুকনো আবহাওয়া থাকবে। বুধবার থেকে শনিবার পর্যন্ত শুকনো আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

আজ ও কাল দক্ষিণবঙ্গের সব জেলায় আংশিক মেঘলা আকাশ কিংবা কোথাও মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে ১-২ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
মঙ্গলবার বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের নয় থেকে দশ জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। বুধবার থেকে শনিবার পর্যন্ত শুকনো আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই।

মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ- সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দু-এক পশলা বৃষ্টি হতে পারে। বাকি জেলায় শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।
Published at : 02 Nov 2026 01:48 PM (IST)