ঘূর্ণিঝড় নয়। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এবং ওড়িশার গোপালপুরের মধ্যবর্তী কলিঙ্গপত্তনমের ঠিক দক্ষিণ-পশ্চিম দিয়ে স্থলভাগে ঢুকেছে অতি গভীর নিম্নচাপ। যার জেরে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাওয়ায় উপড়ে গেছে বহু গাছ। বিঘ্নিত জনজীবন। ঘূর্ণিঝড় হলে এর থেকে বড় ক্ষয়ক্ষতি হতে পারত।
ভারতের আবহাওয়া বিভাগ, আইএমডি জানিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে অন্ধ্রপ্রদেশ উপকূলে ঢুকে পড়ে গভীর নিম্নচাপটি । এরপর উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে থাকে সিস্টেমটি। স্থলভাগের উপর দিয়ে যেতে যেতে ক্রমেই ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে অতি গভীর নিম্নচাপ। শক্তি হারিয়ে এখন তা পরিণত হয়েছে নিম্নচাপে। আইএমডি-র রিপোর্ট অনুযায়ী, সিস্টেমটি আগামী ১২ ঘণ্টায় ধীরে ধীরে উত্তর-উত্তরপশ্চিম দিকে সরতে থাকাবে। তারপর সিস্টেমটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে।
শেষ পাওয়া খবর অনুসারে, ওড়িশায় ৮,০০০ জনেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বিপজ্জনক অঞ্চল থেকে। দুর্যোগের জেরে বন্ধ রাখা হয়েছে অনেকগুলি স্কুল । ওড়িশার গঞ্জাম, গজপতি, মালকানগিরি, কোরাপুট, রায়গড়া এবং নবরঙ্গপুর সহ দক্ষিণের ছয়টি জেলায় দুর্যোগের বেশি প্রভাব পড়েছে । স্বাভাবিক জনজীবন বিঘ্নিত হয়েছে। সরকারি সূত্রে খবর, ৮,০৮২ জনকে ২০৩টি ত্রাণ শিবিরে সরিয়ে নেওয়া হয়েছে । দুর্যোগের ফলে ভূমিধসে মালিগুড়া ও ছাতারিপুট স্টেশনের মধ্যে রেললাইন অবরুদ্ধ হয়ে পড়ে। বহু গ্রামেও জল জমে, গাছ পড়ে, সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ঘূর্ণিঝড় না হলেও, এই নিম্নচাপের প্রভাবে অন্ধ্র , ওড়িশা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে চলছে ভারী বৃষ্টি। সেই সঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টির জেরে নেমেছে ধস। প্রচণ্ড বৃষ্টির মধ্যেই বিপুল পরিমাণ জল ছাড়া হয়েছে ডি ভি সি, মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে।
ওড়িশা , অন্ধ্রপ্রদেশে প্রচণ্ড বৃষ্টি চলছে। হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ওড়িশা ও অন্ধ্র প্রদেশে। পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের কিছু অংশেও ভারী বৃষ্টিপাত চলবে। আইএমডি আগেই জানিয়েছিল যে, সিস্টেমটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা নেই। তবে, স্থলভাগে আঘাত হানার আগে যদি এটি ঘূর্ণিঝড়ে পরিণত হত, তাহলে এর নাম রাখা হতো “অর্ণব”, যার বাংলা অর্থ “সমুদ্র”। আবহাওয়া দফতর জানিয়েছে, বিশাখাপত্তনম, সম্বলপুর ও রায়পুরের ডপলার ওয়েদার রাডারগুলোর মাধ্যমে সিস্টেমটির উপর নজর রাখা হয়েছে।
Municipal Corporation Election | পুজোর ছুটি শেষেই ৭ পুরসভায় ভোট, কবে হবে বিজ্ঞপ্তি?
