Cooch Behar News: অভিজিৎ দে ভৌমিককে আদালতে তোলার সময় ছোড়া হল ডিম। কোচবিহার তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতিকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান। কোচবিহার মহকুমা আদালত চত্বরে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। গতকালই প্রতারণা ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয় অভিজিৎ দে ভৌমিককে।
এদিকে, পঞ্চায়েতের দুর্নীতি রুখতে কঠোর আইন আনতে চলেছে রাজ্য সরকার। ‘পঞ্চায়েত প্রধানদের হাত থেকে কেড়ে নেওয়া হবে সমস্ত আর্থিক ক্ষমতা’। পরিবর্তে পঞ্চায়েতের সচিবদের হাতে তুলে দেওয়া হবে দায়িত্ব’, আগামী শনিবার চলতি বিধানসভার অধিবেশনে পঞ্চায়েতের দুর্নীতি রুখতে কঠোর আইন আনতে চলেছে রাজ্য সরকার। পাশাপাশি, তৃণমূল সরকারের আমলে SIR চলাকালীন বার্থ ও ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতির অভিযোগ। জেলায় জেলায় পুলিশি অভিযান। অভিযোগ পেয়ে জন্মমৃত্যুর রেকর্ড সংগ্রহের ক্ষেত্রে নিয়মে বদল আনছে রাজ্য। এরপর থেকে মেয়র, চেয়ারম্যান বা প্রধানরা জন্মমৃত্যুর শংসাপত্র দিতে পারবেন না। জন্মমৃত্যুর শংসাপত্র দিতে পারবেন শুধু সরকারি আধিকারিকরা।
