কলকাতা: রাজ্যের একটি সরকারি প্রকল্পের নাম বদলে রাখা হল পশ্চিমবঙ্গের নামেই। আর তাই নিয়েই এদিনের বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রীর। “পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘আমরা মন্ত্রীসভা বসে ঠিক করেছি, যে পশ্চিমবঙ্গ নামটার, ব্যাপক একটা ঐতিহ্য লুকিয়ে রয়েছে। কারণ বিভীষিকাময় দেশভাগ যেদিন হয়েছিল, ১৯৪৭ সালে,সেদিন আমাদেরকে পাকিস্তানে নিয়ে যাওয়ার চক্রান্ত হয়েছিল। পূর্ব পাকিস্তানে। সেদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে, পূর্ব পাকিস্তান দ্বিখণ্ডিত হয়। পশ্চিমবঙ্গ আইনসভায়, ৫৮২১ ভোটে। এবং তার ফলেই পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছে। তাই আমরা যে বিচারধারায় সরকার চালাই, এবং কঠিন বাস্তব, যে পশ্চিমবঙ্গ-এর ‘পশ্চিম’ নামটা কোনদিন মুছে দিতে পারি না। ‘পশ্চিম’ নামটা তৈরি করার মধ্য দিয়ে অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে। যা বর্তমান, আগামী প্রজন্মের জানা দরকার। তাই আমরা বাংলার বাড়ির নাম পরিবর্তন করে, মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছি, এটি পশ্চিমবঙ্গ আবাস নামে পরিচিত হবে। পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না। এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।’
