Voice of Eastern India

CM Suvendu Adhikari: কত অনুপ্রবেশকারীকে ওপারে পাঠানো হয়েছে ? হোল্ডিং সেন্টারে এখন রয়েছে কতজন ? বড় বার্তা মুখ্যমন্ত্রীর


কলকাতা: কতজন অনুপ্রবেশকারীকে ওপারে পাঠানো হয়েছে এবং কত জন এখনও আছে ভারতের হোল্ডিং সেন্টারে ? বড় বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

আরও পড়ুন, হাঁটতে পারেন না স্বামী, পিঠে করে বয়ে জনতার দরবারে, মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে আপ্লুত সস্ত্রীক সন্ন্যাসী মণ্ডল

মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের সবচেযে বড় ইস্যু ছিল সীমান্ত সুরক্ষা। অবৈধ অনুপ্রবেশকারী। আমরা বিএসএফকে ল্যান্ড হ্যান্ডওভারের কাজ শুরু করেছি। প্রত্যেকদিনই ল্যান্ড দিচ্ছি। এখনও পর্যন্ত আমাদের, ৫৫৬ কিমি জায়গাতে জায়গা-জমি দিতে হবে। আমরা ১০০ কিমি পর্যন্ত জমি হ্যান্ডওভার করে দিয়েছি।  তার মধ্য়ে অগ্রাধিকার ছিল, চিকেন নেক এলাকা, আমাদের নর্থবেঙ্গলে। সিএএ এর আওতায় যারা পড়েননি, সেই ধরণের অনুপ্রবেশকারী, তাঁদেরকে ডিপোর্ট করার কাজ, নিয়ম মেনে শুরু করেছি। আইন ছিল ভারত সরকারের, সেই আইনে ওদেরকে জেলে না পাঠিয়ে, সরাসরি বিএসএফ-র হাতে হ্যান্ডওভারের আইন ছিল। অন্য রাজ্যে কার্যকর করেছিল। এখানে এদেরকে জামাই আদর করে, জেলে পাঠানো হত। আমাদের ভাত, আমাদের ওষুধ খেত এরা। আরামে ভিতরে বসে থাকত।এবারে একেবারে সরাসরি হোল্ডিং স্টেশন বানানো হয়েছে, বর্ডারের জেলাগুলিতে। সেখান থেকে এখন অবধি, ৪ হাজার ৮০০ জনকে ওপারে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন হোল্ডিং স্টেশনে আমার হাতে আছে ৮৩৬ জন। তাঁদেরকে আমরা তাড়াতাড়ি খাইয়েপরিয়ে, ওদিকে পাঠানোর ব্যবস্থা করছি।’

 



Source link

Leave A Reply

Your email address will not be published.