Voice of Eastern India

CJP Protest: “দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?”, শাহ-মোদির কাছে ‘জবাব’ চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ


বিজেন্দ্র সিংহ ও দীপক ঘোষ, কলকাতা: দিল্লিতে আন্দোলনকারীদের ওপর পেলেট গান ব্যবহার হয়েছিল। এবার এমনই তথ্য উঠে এল সরকারি রেকর্ডে। ২২ জুলাই পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে একটি জেনারেল ডায়েরি করা হয় RAF-এর ডেপুটি কমান্ডান্টের দেওয়া তথ্যের ভিত্তিতে। সেখানেই উল্লেখ রয়েছে, ঘটনার দিন ২ রাউন্ড ‘প্লাস্টিক পেলেট’ ছোড়া হয়েছিল। আর এ নিয়েই এদিন উত্তাল হল সংসদ। ‘পেলেট গান’ চালানোর অর্ডার কে দিয়েছিলেন, প্রশ্ন তুলে সুর চড়াল বিরোধীরা। 

আরও পড়ুন, “অনেক বড় বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছেন..”, বিস্ফোরক ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস, “হেনস্থা বন্ধ না হলে..”, ফের আন্দোলনের হুঁশিয়ারি CJP-র

NEET-এর প্রশ্নফাঁসকাণ্ডে ছাত্রযুবদের আন্দোলনে পুলিশের পেলেট গান ব্যবহার করা নিয়ে মঙ্গলবার উত্তাল হয়ে উঠল সংসদ।  আর এদিনই সরকারি রেকর্ডে ‘পেলেট গান’ ব্যবহারের কথা সামনে এল। গত ২০ জুলাই সংসদ মার্চ করেন আন্দোলনকারীরা। সেদিনই বিক্ষোভকারীদের দমাতে পুলিশের এইসব ছবি সামনে আসে। পুলিশের বিরুদ্ধে পেলেট গান চালানোর অভিযোগ সবার প্রথমে সামনে আনেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতা  রাহুল গান্ধী বলেন, ‘দেখুন আপনি বলছে ছররা গুলি লেগেছে। কিন্তু আমি এটা বোঝাতে চাইছি, ছররা গুলি কখন লেগেছে, ছররা গুলি তখন লেগেছে, যখন আমার ভাই ভারতের পতাকা নিয়ে এইভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ করছিল। সরকার বলেছে, কোনও ছররা গুলি ব্যবহার করা হয়নি। বলেছে না? এই দেখুন, ছররা গুলি। এটাকে বলে ছররা গুলি। এটাকে বলে ছররা গুলি। আর এর চোখ ড্য়ামেজ হয়েছে। এ দেখতে পাচ্ছে না।’
 
এই প্রেক্ষাপটেই সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ২০ জুলাই সংসদ চলো অভিযানে ২ রাউন্ড ছররা গুলি চালিয়েছিল RAF। ২২ জুলাই পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে এই মর্মে একটি জেনারেল ডায়েরি দায়ের করা হয়। আর সেই GD করা হয় RAF-এর ডেপুটি কমান্ডান্টের দেওয়া তথ্যের ভিত্তিতে। দুপুর দেড়টা নাগাদ, দায়ের হওয়া সেই জেনারেল ডায়েরি অনুযায়ী, নীল রঙের ইউনিফর্মে RAF বাহিনী, দিল্লি পুলিশের এক ডেপুটি কমিশনারের সঙ্গে যন্তর মন্তর এলাকার জোন–১-এ দায়িত্বে ছিল। GD-তে আরও বলা হয়েছে, ঘটনার দিন প্রাণঘাতী নয় এমন ৫৫টি শেল ফাটানো হয়েছিল। যার মধ্যে ১৫টি ইলেকট্রিক্যাল শেল, ৫টি কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। ২ রাউন্ড ‘প্লাস্টিক পেলেট’ ছোড়া হয়েছিল। 
 
ওয়েনাড কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী বলেন, দেশের যুবকদের ওপর পেলেট গান ও AK 47 চালানোর কী দরকার ছিল? তারা কি জঙ্গি ছিল? কংগ্রেস বলছে, জবাব চাইছে। জবাব দিন।  স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দেবেন? পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন? কে অর্ডার দিলেন? প্রধানমন্ত্রী দিয়েছেন? স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন? জবাব দেবেন, গোটা দেশ জিজ্ঞাসা করছে। প্রশ্নফাঁসকাণ্ডে মঙ্গলবার সুপ্রিম কোর্টে আন্দোলনকারীদের ওপর পুলিশি অত্যাচারের মামলাতেও উঠে আসে এই পেলেট গান ব্যবহারের প্রসঙ্গ।  



Source link

Leave A Reply

Your email address will not be published.