ABP Ananda LIVE : আরও একা মমতা বন্দ্যোপাধ্য়ায়। গতকাল মদন মিত্র কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত তৃণমূলে নাম লিখিয়েছেন। এবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক। ইস্তফা দিয়েই সাক্ষাৎ ভূপেন্দ্র যাদবের সঙ্গে। তাহলে সুখেন্দুশেখর রায় , সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকের পথেই কী হাঁটবেন কোয়েল মল্লিক? এই জল্পনার মধ্য়েই মমতা বন্দ্যোপাধ্য়ায় দাবি করছেন যারা দল ছাড়ছেন তারা গোপনে যোগাযোগ রাখছেন। অন্যদিকে খবর তৃণমূল থেকে কালই প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত ইস্তফা দিতে চলেছেন।
আরও ভাঙছে ‘কালীঘাট তৃণমূল’, মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও, খবর সূত্রের
‘কালীঘাট তৃণমূলে’ আরও ভাঙনের শঙ্কা। রাজারহাট-নিউটাউনের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে এবার ‘ঋতব্রত শিবির’-এ যোগ দিতে চলেছেন তিনি। আরও জানা গিয়েছে, হয়তো ১৭ জুলাই ‘ঋতব্রত তৃণমূলে’ যোগ দেবেন তিনি।সদ্য তালিকা দেখলে দেখা যাবে মদন মিত্র, কোয়েল মল্লিক, মণীশ গুপ্ত সদ্য ছেড়েছেন কালীঘাট। আর তারপরই জল্পনা ছড়িয়েছে রাজারহাট-নিউটাউনের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়কে নিয়ে। জানা গিয়েছে, আগামিকাল অর্থাৎ ১৭ জুলাই দুপুরে ঋতব্রত শিবিরে যোগ দিতে চলেছেন তিনি। আরও নির্দিষ্ট ভাবে বললে আগামিকাল দুপুর ১ টার ডিকে তাপস চট্টোপাধ্যায় আসবেন বিধানসভায়। তারপর সেখানে এসে তিনি যোগ দেবেন ‘ঋতব্রত তৃণমূল’ -এ।
