ABP Ananda LIVE : কলকাতার অন্যতম কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে তুমুল উত্তেজনা। পড়ুয়া এবং শিক্ষকদের উপর চড়াও হওয়ার অভিযোগ এক সংগঠনের একাংশের। পড়ুয়াদের বিরুদ্ধেও মারধরের অভিযোগ তুলেছেন সংগঠনের সদস্য়রা। জানা গিয়েছে, রবিবার সকালে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট বা SRFTI-এর প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল ‘অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত সমিতি’। কর্তৃপক্ষের অনুমতিতেই সকালে শুরু হয় সভা। তার কিছু পরেই ক্যাম্পাসে ‘বহিরাগতদের প্রবেশ’ নিয়ে আপত্তি তোলেন পড়ুয়ারা। প্রেক্ষাগৃহের সামনেই বিক্ষোভ দেখান পড়ুয়াদের একাংশ। কেন বেসরকারি সংগঠনকে ক্যাম্পাসে সভা করতে দেওয়া হল, সেই নিয়েই প্রশ্ন তোলেন বিক্ষোভরত পডু়য়ারা। এরপরেই রণক্ষেত্র পরিস্থিতি। পডু়য়াদের অভিযোগ, তাঁদের বিক্ষোভের পাল্টা চড়াও হন ‘এবিজিপি’-র সদস্যরা। চলে বচসা। তারপর মারধর। হাতাহাতি শুরু করে দু’পক্ষ। পরিস্থিতি সামাল দিতে ক্যাম্পাসে পৌঁছে যায় পুলিশ। শিক্ষা প্রতিষ্ঠানের গেটের বাইরেও জমে ভিড়। এবিজিপি-র অভিযোগ, তাদের কয়েকজন সদস্যকে পড়ুয়ারা আটকে রেখেছেন।
