কলকাতা: পালাবদলের রাজ্যে প্রথম জেলা পরিষদ এবার বিজেপির (BJP Zilla Parasid)। বিজেপির হাতে পূর্ব মেদিনীপুর (East Midnapore) জেলা পরিষদ। তৃণমূলের হাত থেকে বিজেপির হাতে জেলা পরিষদ চলে এল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) জেলায় জেলা পরিষদে বিজেপির বোর্ড। প্রথমবার কোনও জেলা পরিষদে বিজেপির বোর্ড হল। পূর্ব মেদিনীপুরে বিজেপির জেলা পরিষদ গঠন নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লেখেন, ‘অত্যন্ত আনন্দের বিষয়, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে প্রথমবার কোনো জেলা পরিষদের বোর্ড গঠন করেছে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ আজ থেকে ভারতীয় জনতা পার্টির সদস্যদের মাধ্যমে পরিচালিত হবে। সকল সম্মানিত সদস্য ও সদস্যাগণ সর্বসম্মতিক্রমে শ্রী বামদেব গুছাইত কে সভাধিপতি ও শ্রীমতী বাঁসুরি পণ্ডিত কে সহকারী সভাধিপতি হিসেবে নির্বাচিত করেছেন। নবনির্বাচিত উভয়কেই আমার আন্তরিক শুভেচ্ছা ও গৈরিক অভিনন্দন জানাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনাদের দক্ষ নেতৃত্ব, জনসেবার প্রতি অঙ্গীকার এবং উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গির মাধ্যমে পূর্ব মেদিনীপুরের সার্বিক অগ্রগতি আরও গতিশীল ও সমৃদ্ধ হবে। জনতার আশীর্বাদে উন্নয়নের এই যাত্রা আরও শক্তিশালী হোক।’
পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি শ্রী বামদেব গুছাইত বলছেন, ‘আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল। এই সাফল্য পুরোটাই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের ওপর আস্থা অর্জন করেছেন সবাই বলেই এই বোর্ড হল। এই জেলায় শুভেন্দু বাবুর হাত ধরে উন্নয়নের যে ঝড় হবে, তা সবাই বুঝতে পেরেছেন।’
উল্লেখ্য়, সোমবার ছিল রাজ্যে বিজেপি সরকারের প্রথম বাজেট। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট ঘোষণা করলেন। সেখানে তিনি জানিয়েছেন, রাজ্যে এক লক্ষ সরকারি শূন্য পদ পূরণ করা হবে। ৩৩ শতাংশ মহিলাদের জন্য় সংরক্ষিত করা হবে। ৫০ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ করা হবে। পুলিশে ২০ হাজার নিয়োগ করা হবে। এরমধ্যে অবশ্যই উল্লেখযোগ্য একলাফে ২০ শতাংশ DA বৃদ্ধি! বর্তমানের ১৮ শতাংশ মহার্ঘ ভাতা, DA-এর উপর অতিরিক্ত ২০ শতাংশ মহার্ঘ ভাতা, DA দেওয়া হবে। মোট DA-র হার হবে ৩৮ শতাংশ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘বাকি যে গ্যাপ থাকল ২২% সেটাও ধীরে ধীরে…অপেক্ষা করুন আরেকটা বাজেট পর্যন্ত। কেন্দ্রের সঙ্গে রাজ্যের তফাত ছিল ৪২% । আমরা ২০% ডিক্লেয়ার করে দিলাম। অক্টোবর থেকেই পেয়ে যাবেন।’
Suvendu Adhikari: ‘৫০০০ কোটি টাকা বরাদ্দ থাকবে, যাঁরা কর্মসংস্থান তৈরিতে কাজ করবে’,বললেন মুখ্যমন্ত্রী
