Voice of Eastern India

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে


তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় ঢুকে মারধর, ভাঙচুরের অভিযোগ। অভিযোগ বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে। দেগঙ্গা থানা এলাকার ঘটনা । মারধর, ভাঙচুরের অভিযোগ দেগঙ্গা তিন নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক সনৎ দাস, মণ্ডলের সম্পাদক বিকাশ দাসের বিরুদ্ধে। মারধর, ভাঙচুরের অভিযোগ বিজেপির রাজ্য কমিটির সদস্য তরুণ কান্তি ঘোষ ও দেগঙ্গা ৩ নম্বর মণ্ডলের সভাপতি সঞ্জয় ঘোষের বিরুদ্ধে। বিজয়া দশমীর দিন ওই রেস্তোরাঁয় মধুচক্রের অভিযোগ তোলে বিজেপি। সেখানে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। এরপর কয়েকদিন বন্ধ রাখা হয়েছিল ওই রেস্তোরাঁ। গতকাল ফের বিজেপি নেতা-সমর্থকদের বিরুদ্ধে সেখানে গিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে। হোটেলের ম্যানেজারকে মারধর করা হয় বলে অভিযোগ। তোলাবাজির উদ্দেশেই ফের সেখানে হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনার CCTV ফুটেজও প্রকাশ্যে আসে। অভিযোগ অস্বীকার বিজেপির রাজ্য কমিটির সদস্য তরুণ কান্তি ঘোষের।



Source link

Leave A Reply

Your email address will not be published.