Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় বিজেপি, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ। তৃণমূল নেতা সাদেকুল দপ্তরিসহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে গ্রেফতারের দাবিতে সরব বিজেপি। সোনারপুর-ঘটকপুকুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। প্রায় আধ ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই অবরোধ-বিক্ষোভ। বিজেপির অভিযোগ, একাধিক ঘটনায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এদিকে, নবান্ন সভাঘরে পশ্চিমবঙ্গ লোকতন্ত্র সেনানি সম্মান প্রদান অনুষ্ঠান। নবান্নে বাংলার বীর সন্তানদের সম্মান রাজ্য সরকারের।
অন্যদিকে, হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের। মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘চোর’ স্লোগান, গাড়ি ঘিরে বিক্ষোভ। প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো, কাদা।
