Bhai Phota 2026: ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
কলকাতা: ভাইরা আছে। ভাইফোঁটাও (Bhaifota 2026) আছে। উদযাপনও আছে। কিন্তু, পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি। ভাইরা ফোঁটা নিলেন। শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল!
মমতা বন্দ্য়োপাধ্য়ায় মুখ্যমন্ত্রী থাকাকালীন এই বিশেষ দিনে কার্যত লাইন পড়ত ৩০ বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। দিনভর আনাগোনা, দিদির হাতে ফোঁটা নিতে ভাইয়েদের ভিড়। এবারও সবই হল। শুধু পাল্টে গেল ঠিকানা আর দিদির নাম। মেট্রোপলিটনের তৃণমূল ভবনে ধুমধাম করে ভাইফোঁটা দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)।
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ‘না আমি কোনওদিন তো কালীঘাটে যাইনি। কালীঘাট সম্পর্কে এই ভাইফোঁটার দিনের আমার কোনও অভিজ্ঞতা নেই। এখানে আমি ডেকেছিলাম সবাইকে, এবং সবাই এসেছে। এত ভাই, তার জন্য লাকি। ‘
মদন মিত্র আবার বলছেন, ‘সারা ভারতবর্ষে আলোচনা হচ্ছে, যে দিদি তাঁর নিজের জায়গায় ভাইফোঁটা দিতে পারছেন না। সহজ কথা বলতেই পারতেন যে ভাইয়েরা বড় হয়ে গেছে, তাই আমার তো দাদা ফোঁটা নেই, আমি ভাইফোঁটা দিচ্ছি না। হয়ে গেল।’
আরও পড়ুন:- ৫ বছর বাড়ি ছাড়া থাকার পর ফিরে আক্রান্ত দুই বিজেপি কর্মী, অভিযোগ মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে
ধান, দুর্বো, চন্দনের সৌরভের মাঝেও আমেজটা একেবারে আলাদা। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হাতে ভাইফোঁটা নেওয়ার তালিকায় গতবছরও যাঁরা ছিলেন একেবারে প্রথম সারিতে, আজ তাঁরা অন্য শিবিরে। তাঁদের অন্যতম ফিরহাদ হাকিমকে বলতে শোনা যায়, ‘চন্দ্রিমাদির কাছ থেকে আমরা ডাক পেয়েছি। চন্দ্রিমাদি আমাদের আশীর্বাদ করার জন্য ডেকেছেন।’
ভাইফোঁটার দিনেও রাজনীতির মাঝে পড়ল না কাঁটা। অরূপ বিশ্বাসের আবার এ দিনেও ফের অভিষেক বন্দোপাধ্যায়ের নাম নিয়ে মমতা বন্দোপাধ্যায়কে বিঁধলেন। ‘ ওঁ (মমতা বন্দ্য়োপাধ্য়ায়) যদি অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে ছাড়তে পারতেন তাহলে তো আমরা সবাই থাকতাম। আমরা আসিনি, ওঁই আমাদের সরিয়ে দিয়েছেন।’
বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘মানিক বন্দ্য়োপাধ্য়ায়ের প্রতি ক্ষমাপ্রার্থনা করেই পুতুলনাচের ইতিকথা বলতে হয় আর কি, এই পুতুল নাচের দড়ির মতো, উঠবে, নামবে, উঠবে নামবে। কেউ একটু উঠে গেলে, কাউকে আবার একটু নামিয়ে দিতে হবে। ওঁর (মমতা বন্দ্যোপাধ্য়ায়ের) ভাইফোঁটাটা ছিল পিক অ্য়ান্ড চুজ। আমরা সর্বজনীন ভাইফোঁটার আয়োজন করেছিলাম।’
এই নিয়ে মমতা তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষের আবার ঋতব্রতদের বিঁধে দাবি করেন, ‘অনেকগুলি বিশ্বাসঘাতক এক জায়গায় বসেছিলেন।’
‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা… যমের দুয়ারে পড়ল কাঁটা… যমুনা দেয় যমকে ফোঁটা… আমি দিই আমার ভাইকে ফোঁটা’, ছড়ার সুরে সুরে কড়ে আঙুলের ডগায় চন্দন, কপালে এঁকে দেওয়া ফোঁটা বলে, এক চিরন্তন ভালবাসার গল্প। কিন্তু রাজনীতিতে স্থায়ী ভালবাসা, স্থায়ী সম্পর্ক, বলে কোনওকিছুই হয় না। সবটাই সমীকরণের খেলা।
https://www.youtube.com/watch?v=GARpQhavP-s
CM Suvendu Adhikari: “সরকার ক্ষতিপূরণও আদায় করবে”, কোন প্রসঙ্গে বলেছিলেন মুখ্যমন্ত্রী? | ABP Ananda
