Voice of Eastern India

Baruipur News: পুলিশ প্রশাসনের ওপর পুরো ভরসা আছে: নিহত নাবালিকার বাবা


Baruipur News: “দাদার কাছে কালকে গিয়েছিলাম। পুলিশ প্রশাসনের ওপর পুরো ভরসা আছে”, বারুইপুরকাণ্ডে এনকাউন্টার প্রসঙ্গে বললেন নিহত নাবালিকার বাবা। বারুইপুরকাণ্ডে এনকাউন্টার, পুলিশের গুলিতে মৃত্যু ধৃত এক অভিযুক্তের। পুলিশের গুলিতে মৃত্যু নাবালিকা নির্যাতন-খুনে ধৃত প্রভাস মণ্ডলের। ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা প্রভাসের, দাবি পুলিশের। ‘পুনর্নির্মাণের সময় এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনতাই করে গুলি প্রভাসের’, এক রাউন্ড গুলি চালিয়ে পালানোর চেষ্টা ধৃত প্রভাস মণ্ডলের, দাবি পুলিশের। ‘প্রভাস মণ্ডল পালানোর চেষ্টা করতেই পাল্টা গুলি পুলিশের’। গুলিবিদ্ধ প্রভাসকে বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা, দাবি পুলিশের। 

 এদিকে, বারুইপুরে নাবালিকা নির্যাতন-খুনের জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি, গ্রেফতার ২০।  গণপিটুনিতে নিরপরাধ যুবকের মৃত্যু, ভাঙচুর, অগ্নিসংযোগে ধৃত ২০ জন। গণপিটুনি, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে গ্রেফতার ২০ জন। 



Source link

Leave A Reply

Your email address will not be published.