Voice of Eastern India

Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে


আবির দত্ত, কলকাতা : বরানগরে ফের দুর্ঘটনা। বালি বোঝাই লরির দৌরাত্ম্য। বেপরোয়া গতিতে যাচ্ছিল বালি বোঝাই লরিটি। সেই সময়েই ঘটেছে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে বনহুগলিতে বেশ কয়েকটি দোকানের মধ্যে, দোকান ভেঙে ঢুকে পড়ে লরিটি। বিটি রোড থেকে বনহুগলির দিকে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৫টি দোকান। লরির চালককে আটক করেছে পুলিশ। 



Source link

Leave A Reply

Your email address will not be published.