Voice of Eastern India

Bankura News: আর্থিক প্রতারণা থেকে তোলাবাজির অভিযোগ, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা


Bankura TMC Leader Arrest: আর্থিক প্রতারণা থেকে তোলাবাজির অভিযোগ, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা। পুলিশের জালে শালতোড়া তৃণমূলের অঞ্চল সভাপতি বারাণসী গড়াই ।  পঞ্চায়েতের বিভিন্ন সরকারি প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ। পঞ্চায়েত ভোটে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। 

এদিকে,ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, গ্রেফতার ১৪। আমহার্স্ট স্ট্রিট থেকে গ্রেফতার আরশাদ আলি ওরফে সাজিদ। অন্ডাল থেকে পাকড়াও মহম্মদ আফরোজ। গ্রেফতার ইরফান খুরশেদ জোড়াসাঁকোর বাসিন্দা। গ্রেফতার মহম্মদ মইনুদ্দিন তিলজলার বাসিন্দা। পাকড়াও মহম্মদ আলমগীর, ইমরান আহমেদ, খালিদ রেজা ওরফে রিঙ্কু। জমির আহমেদ ওরফে মিঙ্কু বেনিয়াপুকুরের বাসিন্দা। গ্রেফতার মহসিন খান, দীপক ভৌমিক ওরফে ভিকি কড়েয়ার বাসিন্দা। পুলিশের জালে মহম্মদ আজাদ গার্ডেনরিচের বাসিন্দা। ‘ধর্মতলায় ধুন্ধুমারের ঘটনায় মোট ১১ জন গ্রেফতার’। ‘তাদের মধ্যে কেউ ছাত্র নয়, এদের বিরুদ্ধে বিভিন্ন গোলমাল করার অভিযোগ রয়েছে’। ‘অভিযুক্ত ১১ জনের মধ্যে ২ জন পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল’, এরাই গতকাল মিছিলে ঢুকে গন্ডগোল করেছে, জানালেন অতিরিক্ত পুলিশ কমিশনার। 



Source link

Leave A Reply

Your email address will not be published.