Voice of Eastern India

Bankura: লরি ও ছোট চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ, বাঁকুড়ায় মৃত্যু ১ জনের


প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া: লরি ও ছোট চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ। বাঁকুড়ার দূর্লভপুর উড়ালপুলে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। এই ঘটনায় এলাকায় শোকের আবহ নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার উড়ালপুলের ওপর দিয়ে একটি লরি যাচ্ছিল। সেই সময় উল্টোদিকে থেকে একটি ছোট চারচাকার গাড়িও সেই উড়ালপুল ধরে এগিয়ে আসছিল। সেই এলাকাটি মূলত অন্ধকার থাকে বলেই জানা গিয়েছে। এরপরই লরি ও গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। যাতে মারা যান এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলিনী মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। ঘটনায় কার্যত দুমড়ে মুচড়ে গেছে ছোট চারচাকা গাড়িটি।

দুদিন আগেই বহরমপুরে পুলকার দুর্ঘটনায় মোট পাঁচজন প্রাণ হারিয়েছিলেন। এদের মধ্য়ে তিনজন স্কুল পড়ুয়া, চালক সহ মোট পাঁচজন। রেল সূত্রে খবর, স্কুলগাড়িটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন সেটিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ, স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দল। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগান। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ট্রেনের ধাক্কায় গুরুতর জখম স্কুলগাড়ির চালক। আহত হয়েছেন আরও কয়েকজন, তাঁদেরকে নিয়ে আসা হচ্ছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শী পুলকার চালকের ভাই জানান, ”গোবিন্দপুর রেলগেট থেকে পাস হয়। পাস হওয়ার পর গেট ম্যান গেটটা তুলে দেয়। এরপর যখন গাড়িটা এগিয়ে যায় তখন লোকাল ট্রেন এসে সজোরে ধাক্কা মারে আর এক্সিডেন্ট হয়ে যায়। সব পড়ে থাকে। তারপর স্থানীয়রা এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’ আর এক স্থানীয় বাসিন্দা জানান, ‘এখানে ক্রসিং ছিল। গেট ভাল করে বুঝতে পারেনি হয়ত। একটা ট্রেন চলে গেছে, তারপর গ্রামের লোকেরা তুলতে বলছে, তুলে দিয়েছে। বুঝতে পারেনি। ভ্যানটা এগিয়ে যেতেই ট্রেন সোজা এসে ধাক্কা মারে।’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ‘এরকম মর্মান্তিক একটা ঘটনাতে মারা গিয়েছে। সকলের কাছেই এটা খুবই কষ্টের। আমি খুব সকাল থেকেই ওখানকার এসপির সঙ্গে যোগাযোগ রেখেছি। পরে আমার সঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কথা হয়েছে।’

 

 

 



Source link

Leave A Reply

Your email address will not be published.