ABP Ananda LIVE : বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের। ‘সিসিটিভি বসানো থেকে পুলিশি নজরদারি বাড়ানোয় জোর’, মন্ত্রী হওয়ার পর বেলতলা পরিবহণ দফতরে অর্জুন সিং। ‘এখানে তেমন কোনও কাজ হয় না, প্রয়োজনে দফতর এখান থেকে সরানো হতে পারে।পরিকাঠামোর কারণে এখনই কোনও সিদ্ধান্ত নয়।’
বারুইপুরে অশান্তিতে উস্কানির ঘটনায় ধৃত সিপিএম নেতাকে আদালতে পেশ, গণপিটুনিতে হত্যার ধারায় মামলা রুজু হয়েছে লাহেক আলির বিরুদ্ধে
বারুইপুরে অশান্তিতে উস্কানির ঘটনায় ধৃত সিপিএম নেতাকে আদালতে পেশ। গণপিটুনিতে হত্যার ধারায় মামলা রুজু হয়েছে সিপিএম নেতার বিরুদ্ধে। সূর্যপুরে অশান্তিকাণ্ডে গ্রেফতার লাহেক আলি। BNS-এর ২০টি ধারা ও রেলওয়ে অ্যাক্টে লাহেক আলির বিরুদ্ধে মামলা রুজু। উস্কানি, প্ররোচনা, গন্ডগোল পাকানো, সরকারি সম্পত্তি ভাঙচুরের ধারায় মামলা। বেআইনি জমায়েত, হিংসায় উস্কানি, দাঙ্গা ছড়ানোর ধারাতেও মামলা। ধর্মীয় অনুভূতিতে আঘাত, সরকারি কর্মীকে কাজে বাধা, হামলার ধারাতেও মামলা। এ বারের বিধানসভা নির্বাচনে বারুইপুর পশ্চিমের সিপিএম প্রার্থী ছিলেন লাহেক আলি। বারুইপুরে নাবালিকাকে নির্যাতন-খুন, গণপিটুনিতে মৃত্যু হয় নিরপরাধ যুবকের। সেই মামলার তদন্তেই গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি।
