ABP Ananda LIVE : ‘সেলিব্রেশনের জন্য ৩১ ডিসেম্বর করা হয়েছিল ব্ল্যাঙ্ক ফায়ারিং’। অপরূপা পোদ্দারের স্বামী সাকিরকে গ্রেফতার করে দাবি NIA-র। ‘আলাদা আলাদা বন্দুকে ব্যবহার হয় এমন ৩৬টি গুলি উদ্ধার’। সাকিরের প্রভাব উল্লেখ করতে গিয়ে কোর্টে দাবি NIA-র। ‘রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই। সাকির আলি নিজে ছিলেন কাউন্সিলর, স্ত্রী ছিলেন সাংসদ। আগে অনেক অসহযোগিতার মুখে পড়তে হয়েছিল। সরকার বদল হওয়ায় এখন মিলছে ১০০% সহযোগিতা’, রামনবমীতে হিংসা মামলায় কোর্টে দাবি কেন্দ্রীয় এজেন্সির
আরও পড়ুন
গ্রেফতার দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty)। সূত্রের খবর, পুরুলিয়া থেকে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে। হাইকোর্টে আগাম জামিনের আবেদন নিয়ে গিয়েছিলেন, বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ। তাঁকে গ্রেফতার করা হতে পারে, এই আশঙ্কা করেই আদালতে গিয়েছিলেন দেবরাজ। স্ত্রী অদিতি মুন্সি (Aditi Munshi) আগাম জামিন জামিন পেলেও, খারিজ হয়ে যায় দেবরাজের আগাম জামিনের আবেদন। এরপরে পুরুলিয়া থেকে দেবরাজকে গ্রেফতার করা হল।
