Annapurna Yojana Website: অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ফ্যামিলি ডেটা কালেকশনের বিকল্প পাচ্ছেন না ? কী করবেন এখন
কলকাতা: ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়া। অনেকে অফলাইন ফর্ম ফিলআপ করে আবার অনেকে অনলাইনে ফর্ম ফিলআপ করেছেন। তবে, অন্নপূর্ণা যোজনার স্টেটাস চেক করতে সকলকেই রেজিস্টার করা মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হচ্ছে। কিন্তু যে ওয়েবসাইটে এতদিন অন্নপূর্ণা যোজনার সব কাজ সম্পন্ন হল, সেই ওয়েবসাই খুললে আর দেখা যাচ্ছে না স্টেটাস চেক করার কোনও অপশন।
আরও পড়ুন: এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? আপনার আবেদনের স্টেটাস কীভাবে চেক করবেন?
অন্নপূর্ণা যোজনার অনলাইনে যাঁরা ফর্ম ফিলআপ করেছেন তাঁরা সকলেই পশ্চিমবঙ্গ সরকারের Family Level Data Collection Portal -এ অর্থাৎ https://socialregistry.wb.gov.in/-এ লগইন করে ফর্ম ফিল আপ করেছেন। এই ওয়েবসাইটে ঢুকলেই দেখা যেত ফ্যামিলি ডেটা কালেকশন বলে একটা অপশন রয়েছে। সেখানে গিয়ে রেজিস্টার করা মোবাইল নম্বর দিয়ে লগইন করার অপশন ছিল। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সেই অপশন আর নেই।
তাহলে কী উপায়? যাঁরা ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন, বা আগামীতে আবেদন করবেন, তাঁদের জন্য অন্য একটি ওয়েবসাইট লঞ্চ করেছে সরকার। https://socialsecurity.wb.gov.in/Office/login নামের এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাচ্ছে না এখনও। কিন্তু এই ওয়েবসাইটে অন্নপূর্ণা যোজনার ফর্ম পাওয়া যাচ্ছে। বাংলা, ইংরেজি ও হিন্দিতে সেই ফর্ম আপনি ডাউনলোডও করতে পারবেন। এ ছাড়াও লগ ইন করলে এখানে আপনার আবেদনের কী অবস্থা, সেটাও জানতে পারবেন।
আরও পড়ুন: “শুধু জয়কে অপমান নয়, ওটা আমাকেও অপমান করা…”, রবীন্দ্র সদনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন তসলিমা নাসরিন
তবে, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা না গেলে অফলাইনে কীভাবে আবেদন করবন, সেটা এখনও স্পষ্ট নয়। সেই ক্ষেত্রে আপনি আপনার স্থানীয় প্রশাসন অর্থাৎ, পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে কথা বলতে পারেন। এ ছাড়াও আপনার জন প্রতিনিধির সঙ্গেও যোগাযোগ করতে পারেন।
যাঁদের আবেদন মঞ্জুর হয়েছে, তাঁদের অগস্ট মাস থেকেই সম্পূর্ণ টাকা পাওয়ার কথা। তবে, অনুমোদনের পরও নির্ধারিত সময়ের মধ্যে অর্থ যদি জমা না পড়ে সেই ক্ষেত্রে সরকারি হেল্পলাইনে অভিযোগ জানানো যাবে।
