Voice of Eastern India

Annapurna Yojana: এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী


কলকাতা: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ১৭ অগস্ট থেকে যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে আসবে ৩০০০ টাকা। পাশাপাশি, কারা টাকা পাবেন না, অভিযোগ থাকলে কোথায় ও কীভাবে জানাবেন, তাও জানিয়ে দিলেন তিনি। 

এবার অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার (Annapurna Yojana) ক্ষেত্রে বেশ কিছু নিয়মও শিথিল করেছে রাজ্য সরকার। উদ্দেশ্য একটাই, যাতে আরও মহিলা এই আর্থিক যোজনার সুবিধা পান। অনেকের মনে প্রশ্ন, একটি বাড়িতে একাধিকজন মহিলারা কি পাবেন এই আর্থিক সাহায্য? এই বিষয় নিয়েও বড় বার্তা দেন তিনি। 

আরও পড়ুন – প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর

এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা ?

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে অন্নপূর্ণা যোজনা নিয়ে একাধিক ঘোষণা করেন। তিনি স্পষ্ট জানান, এই প্রকল্পের টাকা যাতে নয়ছয় না হয় তার দিকে নজর রেখে কড়া পদক্ষেপ নিয়েছে সরকার। তাই সমস্ত তথ্য যাচাই করে শুধুমাত্র যোগ্যদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। কারা পাবেন আর কারা পাবেন না, এই বিষয় নিয়েও স্পষ্ট বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, ২৫ থেকে ৬০ বছরের মধ্যে বয়স হলে, তাঁরাই আবেদন করতে পারেন। কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কোনও বিধিবদ্ধ সংস্থা বা সরকারি আন্ডার টেকিং, পঞ্চয়েত বা পৌরসভা, সরকারি বা সরকারি সাহাজ্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান-এর শিক্ষক বা শিক্ষকর্মী, স্থানীয় সরকারি চাকরিতে যুক্ত বা পেনশন পান এমন কেউ এই যোজনার টাকা পাবেন না। তা ছাড়া যে পরিবার আয়কর দেয়, অর্থাৎ আয় বছরে ১২ লক্ষ টাকা সেই পরিবার এই কর্মসূচির অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন না। এবং যে মহিলা নিজে ১০ হাজার টাকার বেশি উপার্জন করেন, তাকেও এই বিবেচনার মধ্যে প্রাথমিক ভাবে নিয়ে আসা হয়নি। কিন্তু এই ক্ষেত্রে যে পরিবারের পুরুষরা ক্যাজুয়াল বা চুক্তিভিত্তিক কাজ করেন, সেই বাড়ির মহিলারা বিবেচিত হবেন।

সুতরাং, এক বাড়িতে একাধিক মহিলা টাকা পেতে পারেন, যদি তাঁরা এই সব ক্রাইটেরিয়া মধ্যে না পড়েন। এক্ষত্রে ২৫ থেকে ৬০ বছর বয়সের একটি পরিবারের একাধিকজন এই যোজনায় আবেদন করতে পারবেন। এরপর সরকার সমস্ত তথ্য যাচাই করার পর টাকা দেওয়ার কথা বিবেচনা করবে। 

আরও পড়ুন – অন্নপূর্ণা যোজনায় এই সব ক্ষেত্রে অভিযোগ জানাতে নয়া পোর্টাল, কবে থেকে চালু ? ঘোষণা মুখ্যমন্ত্রীর

৩ কক্ষের বাড়ি থাকলে টাকা পাবেন ?

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী ১৭ অগস্ট বিকেলে মন্ত্রী মালতী রাভা রায় অন্নপূর্ণা যোজনার সুবিধা প্রাপকদের সংখ্যা ঘোষণা করবেন। জুলাই মাসে এই ৩ কক্ষের বাড়ি কিংবা জমির পরিমাণ সংক্রান্ত ক্রাইটেরিয়ার কারণে যেসব মহিলারা অন্নপূর্ণা যোজনার অর্থ পাওয়ার থেকে বিরত ছিলেন, অগস্ট মাসে টাকা দেওয়া হলে তাঁদের মধ্যে বেশিরভাগই সুবিধা পাবেন বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেছেন, ”৩ কক্ষ বিশিষ্ট বাড়ির ক্ষেত্রে অনেক মহিলার নাম আগে বাদ পড়ে গিয়েছিল। গ্রামীণ ক্ষেত্রে এই ৩ কক্ষের বাড়ির বিষয়টি শিথিল করা হয়েছে। ফলে গ্রামীণ এলাকার মহিলারা এবার আরও বেশি সংখ্যায় সুযোগ পাবেন।”



Source link

Leave A Reply

Your email address will not be published.