Annapurna Yojana: “বলতে খারাপ লাগছে..”, অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার
কলকাতা: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগে রাজ্যের জেলায় জেলায় বিক্ষোভের মাঝেই বড় বার্তা পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর। “যোগ্য”দের জন্য কী বার্তা দিলেন অগ্নিমিত্রা পাল ?
আরও পড়ুন, সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
এদিন অগ্নিমিত্রা পাল বলেন,’ মা-বোনেদের একটু ধৈয্য ধরতে হবে। অন্নপূর্ণা যোজনার জন্য প্রায় ২ কোটি মহিলার ফর্ম আপলোড করতে একটু সময় লাগছে। তাই সবাইকে অনুরোধ করছি, একটু ধৈয্য ধরুন। যোগ্য প্রত্যেক মহিলাই অবশ্যই সুবিধা পাবেন।’ এরপরেই তিনি অভিযোগ জানিয়ে বলেন,’ তারপরেও বলতে খারাপ লাগছে, ভিতরে অনেকেই তৃণমূলের সব বসে রয়েছেন। যারা অনেক গন্ডোগোলও পাকাচ্ছেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানাচ্ছি। ..দেখে দেখে যারা যোগ্য, তাঁদেরকে না দিয়ে, যারা অযোগ্য তাঁদেরকে দিচ্ছে। সেই কারণে যোগ্য, যারা তাঁরা ক্ষুব্ধ হচ্ছেন। এই বিষয়টা সবই রাজনীতির অংশ…।’ তবে ‘সব ঠিক হয়ে যাবে’ বলেই আশ্বাস রাজ্যের মন্ত্রীর।
মূলত, অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগ। জেলায় জেলায় বিক্ষোভ। কোচবিহারে মন্ত্রী মালতি রাভা রায়ের বাড়ির সামনে বিক্ষোভ। পূর্ব বর্ধমানের গুসকরাতেও প্রতিবাদ। হুগলির চন্ডীতলায় বিডিও অফিসে বিক্ষোভ। জলপাইগুড়ি, পুরুলিয়া, আসানসোল, দুর্গাপুর, বনগাঁতেও প্রতিবাদ।
Jadavpur Incident News | “ABVP-এর দায়িত্ব BJP নেয়নি। এটা স্বাভাবিক শিক্ষার সঙ্গে সংযোগ না থাকবে ছাত্রসংগঠন না থাকারই কথা” : Anirban Banerjee
