Voice of Eastern India

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার আবেদন করেছিলেন, আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কি না বুঝবেন কীভাবে?


কলকাতা: অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন এই রাজ্যের অনেক মহিলা। কিন্তু তার মধ্যেও দেখা গিয়েছে অনেকের অ্যাকাউন্টে কোনও টাকা ঢোকেনি। এর ফলে অনেকেই চিন্তায় পড়ে গিয়েছেন, তাঁদের অ্যাপ্লিকেশনের কী হল, যে টাকা ঢুকল না অ্যাকাউন্টে। আর এখানেই একটা উপায় রয়েছে, যেখানে আপনি জানতে পারবেন আপনার অন্নপূর্ণা যোজনার আবেদনের বর্তমানে কী স্টেটাস।

আরও পড়ুন: ট্রেনের ফার্স্ট এসিতেই ফুলসজ্জার ব্যবস্থা, ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড রেল আধিকারিক

প্রথমে আপনাকে যেতে হবে যে ওয়েবসাইটের মাধ্যমে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপ হয়েছিল, সেই ওয়েবসাইটে। অর্থাৎ, https://socialregistry.wb.gov.in/ -এ। তারপর সেখানে সিটিজেন পোর্টালে ক্লিক করতে হবে। সিটিজেন পোর্টালের ভিতর রয়েছে লগইন করার জায়গা। সেখানে প্রথমে আপনার জেলা নির্বাচন করতে হবে। তারপর যে মোবাইল নম্বর আপনি দিয়েছিলেন অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপের সময়, সেই মোবাইল নম্বর দিয়ে OTP -এর জন্য রিকোয়েস্ট করতে হবে।

এরপর আপনার ওই নম্বরে OTP এলে, সেটা এই পোর্টালে দিতে হবে ও লগইন হয়ে যাবে। এবার আপনি যদি আগেই এই পোর্টালে আবেদন করে থাকেন, তাহলে আপনি দ্বিতীয়বার আর আবেদন করার কোনও অপশন দেখতে পাবেন না। যদি আগে আপনি এই ফর্ম ফিল আপ করে থাকেন, তাহলে লগইন করলেই দেখাবে ‘আপনার আবেদন সফল ভাবে জমা হয়েছে’।

এটা কিন্তু অন্নপূর্ণা যোজনার আবেদন নয়। এটা হল আপনার ফ্যামিলি লেভেল ডেটা কালেকশনের যে ওয়েবসাইট, সেখানে আপনার আবেদন জমা হয়েছে। তার ঠিক নীচে একটা টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি দেখতে পাবেন। এ ছাড়াও আপনার পরিবারের প্রধান কে, কবে আবেদন সাবমিট করেছেন, তাও দেখতে পাবেন এখানে। আর তার ঠিক নীচেই দেখা যাবে আপনার অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন স্টেটাস। অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়েছে কি না, সেটা ওখানেই দেখা যাবে। আর যদি অ্যাপ্রুভ হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি আপনার টাকা সময় মতোই পেয়ে যাবেন।

সরকারি পরিষেবা সাধারণ মানুষের কাছে আরও সহজে পৌঁছে দিতে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের তরফে। রাজ্যের মোট ১ হাজার ১০০ টি কেন্দ্রে ১৫ থেকে ১৭ জুনের মধ্যে আয়োজন করা হয়েছিল জন কল্যাণ শিবির। তারপর আরও একদিনের জন্য বাড়ানো হয় এই শিবিরের সময়সীমা। সাধারণ মানুষের সঙ্গে বিভিন্ন সরকারি প্রকল্পের মধ্যে যে ফারাক, সেই ফারাক ঘোচাতেই এই শিবিরের আয়োজন করা হয়েছিল সরকারের তরফে।



Source link

Leave A Reply

Your email address will not be published.