Voice of Eastern India

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda


Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের শিলান্যাস। কাল দুপুরে SSB জওয়ানদের সঙ্গে মধ্যাহ্নভোজ করবেন অমিত শাহ। কাল কাওয়াখালি মাঠে ভারতীয় ন্যায় সংহিতা প্রদর্শনীর উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কাল কাওয়াখালি মাঠে জনসভাও করবেন অমিত শাহ। কাল ও পরশু বিজেপির একাধিক সাংগঠনিক বৈঠকে থাকবেন অমিত শাহ। 
এদিকে, বীরভূমে জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের ইস্তফা । ইস্তফার পিছনে কি কেষ্ট-কাজল দ্বন্দ্ব? আগামী ২৩ তারিখ কাজল শেখের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে বৈঠকের আগে পদত্যাগ। গত ৪ অগাস্ট অনাস্থা প্রস্তাব এনেছিলেন জেলা পরিষদের ১৯ জন সদস্য। এর আগে ‘কালীঘাট-তৃণমূল’ থেকে ‘ঋতব্রত-তৃণমূল’-এ গিয়েছিলেন কাজল শেখ। ‘ঋতব্রত-তৃণমূল’-এ যোগদান করলেও কোণঠাসা ছিলেন কাজল’, জেলা সভাপতি অনুব্রতর চাপে কোণঠাসা ছিলেন কাজল, দাবি তাঁর ঘনিষ্ঠদের। সম্প্রতি আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর ঋতব্রতর নেতৃত্বে আসা প্রতিনিধি দলে দেখা যায়নি কাজল শেখকে।  

ভিডিও জেলার

৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

আরও দেখুন



Source link

Leave A Reply

Your email address will not be published.