Voice of Eastern India

Amit Shah: লক্ষ্য পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান, পাহাড়ের নেতাদের সঙ্গে বৈঠক অমিত শাহের


ABP Ananda LIVE : লক্ষ্য পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান। পাহাড়ের নেতাদের সঙ্গে বৈঠক অমিত শাহের। হাজির বিমল গুরুং, রোশন গিরি, মন ঘিসিংরা। বৈঠকে মুখ্যমন্ত্রী, পার্বত্য উন্নয়ন প্রতিমন্ত্রীও।

 

আরও খবর

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনায় তোলপাড়া রাজ্য রাজনীতিতে। সেই নিয়ে এবার নিজের অবস্থান বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পডুয়াদের একাংশকে তিনি ‘টুকড়ে টুকড়ে গ্যাং’, ‘জিহাদি’ বলে উল্লেখ করলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে এবং বাইরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবেন বলে জানালেন। যাদবপুর নিয়েও এদিন একযোগে তৃণমূল এবং সিপিএম-কে আক্রমণ করলেন তিনি। (Suvendu Adhikari on Jadavpur University)

শনিবার ভবানীপুরে ‘অন্নপূর্ণা যোজনা’র অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু। সেখানেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে প্রথমবার মুখ খোলেন তিনি। বলেন, “একটা মিডিয়া দেখছি যাদবপুর নিয়ে কেঁদে ভাসিয়ে দিচ্ছে। যাদবপুরে জানেন ‘বন্দে মাতরম’ বলতে দেওয়া হয় না! যাদবপুরে জানেন জাতীয় পতাকা ওঠে না! যাদবপুরে জানেন, শিক্ষা দফতরকে ঢুকতে দেওয়া হয় না! সিসিটিভি লাগাতে দেওয়া হয় না! যাদবপুরে এক শ্রেণির ‘টুকড়ে টুকড়ে’ গ্যাং, এক শ্রেণির জিহাদি, যারা রাষ্ট্রবিরোধী, যারা ২৬ জানুয়ারি, ১৫ অগাস্ট পালন করে না, ‘বন্দে মাতরম’ গাইতে দেয় না, তাদের পক্ষ নিয়ে যতই মিডিয়া গ্রুপ লিখুক না কেন, আমারা যাদবপুরের ভিতরে এবং বাইরে জাতীয়বাদ প্রতিষ্ঠা করবই।” (Jadavpur University Tension)



Source link

Leave A Reply

Your email address will not be published.