ABP Ananda LIVE : আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। শালবনি ও ডেবরা থানার দু’টি মামলারই তদন্তভার নিল CID।পশ্চিম মেদিনীপুরের ২ থানায় সুমিত রায়ের বিরুদ্ধে দায়ের হয় মামলা। শালবনিতে জমি দুর্নীতির মামলা ও ডেবরায় চাকরি দুর্নীতির মামলা। শালবনির জমি দুর্নীতির মামলায় আগাম জামিন পাননি সুমিত রায়। ডেবরায় চাকরি দুর্নীতির মামলায় আগাম জামিন মঞ্জুর করেছে আদালত। এবার শালবনি ও ডেবরা থানার ২ মামলারই তদন্তভার নিল CID
আরও খবর
তোলাবাজি রুখতে বারবার বার্তা দিচ্ছেন বিজেপির (BJP News) রাজ্য় সভাপতি। তোলাবাজি রোখার বিষয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে অগ্নিমিত্রা পাল, অর্জুন সিংরাও। তাও পুরনো অসুখ যেন সারছেই না। অভিযোগ থামছে না!
এবার, তোলা না দেওয়ায়, প্রোমোটারকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। ঘটনাস্থল দমদম। স্থানীয় প্রোমোটার অমরনাথ সিং-এর দাবি, দিন ১৫ আগে, তাঁর কাছে ৫ লক্ষ টাকা তোলা চেয়ে ফোন আসে। অভিযোগ, তিনি দিতে না চাওয়ায়, সোমবার রাতে, তাঁর অফিসে চড়াও হয় বেশ কয়েকজন দুষ্কৃতী। বন্দুকের বাট দিয়ে প্রোমোটারকে মারধর করা হয় বলে অভিযোগ!
