ABP Ananda Live: সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR ডায়মন্ড হারবার থানায়। অনুমোদন না পাওয়া ডাক্তারদের নিয়ে বেআইনি শিবির, রোগীদের সঙ্গে প্রতারণা-জালিয়াতি, তদন্তে SDPO.
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে CBI-এর চূড়ান্ত চার্জশিট গ্রহণ, মানিক ভট্টাচার্যকে হাজিরা দেওয়ার নির্দেশ আদালতের
পুলিশের নজর এড়াতে ১৫ দিন ধরে পথে পথে দেবরাজ। ‘পুলিশকে এড়াতে ১৫ দিনে ৬ রাজ্যে ঘুরে বেড়িয়েছেন দেবরাজ’। ‘গা ঢাকা দিতে দেবরাজ বেছে নিয়েছিলেন সমস্ত জায়গার ছোট হোটেলগুলিকে’। ‘পরিচয় লুকোতে দেবরাজ হোটেলে তাঁর সমস্ত বিল মিটিয়েছেন নগদে’। কোন পথে গা ঢাকা দেন দেবরাজ চক্রবর্তী?
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর দেওয়া চূড়ান্ত চার্জশিট গ্রহণ করল আদালত। বিচারপ্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়ার আগে চার্জগঠনের প্রক্রিয়া শুরু। মানিক ভট্টাচার্যর আইনজীবীকে তীব্র ভর্ৎসনা আদালতের। ‘সমন জারি করা হয়েছে, তাও আত্মসমর্পণ করেননি কেন?’, প্রশ্ন ব্যাঙ্কশাল আদালতের CBI স্পেশাল কোর্টের বিচারকের। আদালতের দেওয়া পরের তারিখে আসবেন বলে জানালেন মানিক ভট্টাচার্যর আইনজীবীর। মানিক ভট্টাচার্যকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ আদালতের। এদিন এই মামলায় বিভাস অধিকারী, রত্না চক্রবর্তী আদালতে আত্মসমর্পণ করেছেন।
