Voice of Eastern India

Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, ‘ফুটবোর্ডে দাঁড়িয়ে কীভাবে যেতে পারেন নিরাপত্তারক্ষী? ‘, নোটিস পেয়ে কী জবাব ?


কলকাতা: গাড়ির ‘ফুটবোর্ডে দাঁড়িয়ে ঝুলতে ঝুলতে কীভাবে যেতে পারেন নিরাপত্তারক্ষী?’, নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযোগ পেয়েই ২ জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠানো হয়। এবার আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায়, পুলিশের পাঠানো সেই নোটিসের জবাব,  দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন, দেবরাজকে টানা জিজ্ঞাসাবাদ STF-এর, “অভিষেকেরও ঘনিষ্ঠ হওয়ার সুবাদে..”

গাড়ির ফুটবোর্ডে ঝুলতে থাকা নিরাপত্তারক্ষীদের সুরক্ষার প্রশ্ন তুলে দায়ের হওয়া অভিযোগের প্রেক্ষিতে পুলিশকে অভিষেক জানান,’ যারা নিরাপত্তার দায়িত্বে ছিল, তারাই সঠিক উত্তর দিতে পারবে। আমি কিছু বলতে পারব না।’ পাশাপাশি, জানতে চাইলেন, ভিডিও ফুটেজের ডেট ও টাইম।  নিরাপত্তারক্ষীদের দিয়ে আইন-বিরুদ্ধ কাজ করানোর অভিযোগের মামলায়,পুলিশের দেওয়া ডেডলাইন শেষের আগেই নোটিসের উত্তর দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।সেই সঙ্গে জানতে চাইলেন কয়েকটি বিষয়।নিরাপত্তারক্ষীদের দিয়ে আইন-বিরুদ্ধ কাজ করানোর অভিযোগ দায়ের হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, তার প্রেক্ষিতে পাঠানো নোটিসের উত্তরে তৃণমূল সাংসদ জানিয়েছেন, যারা নিরাপত্তার দায়িত্বে ছিল, তারাই সঠিক উত্তর দিতে পারবে। আমি কিছু বলতে পারব না। পাশাপাশি, তৃণমূল সাংসদ জানতে চেয়েছেন, যে ভিডিও ফুটেজ দিয়ে অভিযোগ করা হয়েছে, তার ডেট ও টাইম।  
 
অভিযোগকারী রাজীব সরকার বলেন, Z+ প্লাস হোক বা যাই হোক, কোনও আইনে নেই এভাবে যাওয়া যায়। ৫-১৪ জুনের মধ্যে এই ছবি। নিরাপত্তা তো তখন ছিল না। তাহলে এরা কারা।’ পুলিশ সূত্রে খবর, ভিডিও ফুটেজের তারিখ ও সময় জানাতে বলে, নোটিস পাঠানো হয়েছে অভিযোগকারীকে। তা পাওয়া গেলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। গত ১ জুলাই কালীঘাট থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রাজীব সরকার নামে বাগুইআটির এক বাসিন্দা। অভিযোগকারী দাবি করেন, নিরাপত্তারক্ষীদের দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আইন বিরুদ্ধ কাজ করানো হচ্ছে। অভিযোগের কেন্দ্রে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নিরাপত্তার এই ছবি। গাড়ির ভিতরে বসে রয়েছেন অভিষেক। বাইরে গাড়ির ফুটবোর্ড বা পাদানিতে দাঁড়িয়ে রয়েছেন তাঁর নিরাপত্তারক্ষীরা। ট্রাফিক আইনে দায়ের হওয়া অভিযোগের প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গত ২ তারিখ নোটিস দেয় কালীঘাট থানা। ৩ দিনের মধ্যে নোটিসের জবাব চাওয়া হয় কালীঘাট থানার তরফে।এদিন সেই নোটিসের জবাব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।ভোটপ্রচারে বারবার DJ বাজানো সংক্রান্ত মন্তব্য় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছিলেন এই রাজীব সরকারই। 



Source link

Leave A Reply

Your email address will not be published.