Voice of Eastern India

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!


ABP Ananda LIVE : অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে বিদেশযাত্রার অনুমতি দেয়নি হাইকোর্ট। যা নিয়ে স্বাস্থ্য়মন্ত্রী বলছেন, এভাবে পালানোর কোনও চেষ্টা করে লাভ নেই। এই আবহেই অনেকের মনে পড়ে যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই ঘনিষ্ঠ বলে পরিচিত, যুব তৃণমূলের একদা সাধারণ সম্পাদক বিনয় মিশ্রও গা ঢাকা দিয়েছেন ভিন মুলুকে। গরু পাচার থেকে শুরু করে কয়লা পাচারে এই বিনয় মিশ্রর নাম জড়িয়েছে। আর তিনি নাকি রয়েছেন দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাঝে ছোট্ট দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে! আজও ধরাছোঁয়ার বাইরে। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও! সেবাশ্রয় প্রকল্পে দুর্নীতি, তোলাবাজি, মাটি চুরি, আমফানের ত্রাণ দুর্নীতিতে তাঁর বিরুদ্ধে অভিযোগ হয়েছে। মঙ্গলবারও তাঁর নিউ আলিপুরের বাড়িতে তল্লাশি চালায় CID. যদিও তাঁকে পাওয়া যায়নি। 

আরও খবর..

বাজ পড়ে রাজ্যে মৃত ৪, প্রবল বৃষ্টির মধ্যেই বেলুড়ে ট্রান্সফর্মারে বিস্ফোরণ

রাজ্যজুড়ে প্রবল বৃষ্টি, বাজ পড়ে মৃত ৪। বাঁকুড়ার রাইপুর ও পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে মৃত ৪ জন। প্রবল বৃষ্টির মধ্যেই বেলুড়ে ট্রান্সফর্মারে বিস্ফোরণ, আতঙ্কে রাস্তায় স্থানীয় বাসিন্দারা।



Source link

Leave A Reply

Your email address will not be published.