TMC News : সুরেন্দ্রনাথ কলেজে তৃণমূল নেতার ঝাঁ চকচকে বেডরুম থেকে বাথরুম ! AC, খাট, গদি ! কী চলত ভেতরে ?
কলকাতা : সুরেন্দ্রনাথ কলেজে টাকার পাহাড় উদ্ধারের পর এবার হদিস মিলল তৃণমূল নেতার ‘বেডরুম’! ছাদে উঠতে যেতেই মিলল তৃণমূল নেতার ‘বেডরুমের’ হদিশ! কলেজে তৃণমূল নেতার ঘরে কী নেই। AC ‘ঘরে’ গদি দেওয়া খাট, ঘড়ি, ওয়াল পেন্টিং, সব আছে সেই রূমে। কলেজে তৃণমূল নেতার ‘বেডরুম’ লাগোয়া ছিল ঝাঁ চকচকে টয়লেট! কেন কলেজে তৃণমূল নেতার বেডরুম, কারা আসত? উঠছে প্রশ্ন।
সুরেন্দ্রনাথ কলেজে প্রথমে উদ্ধার হয় টাকার পাহাড়। এই ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করতে গিয়ে চমকে যাওয়ার মত এক ‘সিক্রেট রুমের’ হদিশ মেলে। যা দেখে থমকে যান পুরসভার আধিকারিক ও স্থানীয় মানুষরা। শিক্ষা ক্ষেত্রে একদিকে টাকার পাহাড় উদ্ধার, অন্যদিকে ঝাঁ-চকচকে বেডরুম! তৃণমূলের জমানায় কলেজ উনিয়নে কী চলত ঠিক? ছাত্র রাজনীতির নামে এসব কী? উঠছে এই ধরণের নানা প্রশ্ন। তৃণমূল নেতার ‘বেডরুম’-এর খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে।
সুরেন্দ্রনাথ কলেজের ৪ চলার ছাদের উপরে ২টি রুম। কী নেই এই রুমে। ঝাঁ চকচকে রুম, AC, গদি দেওয়া খাট, মার্বেল বসানো বাথরুম, দামি চেয়ার, টেবিল, আলমারি, সবকিছু আছে এই রুমে। টাকার ব্যাগ উদ্ধারের পরই হদিশ মিলল নেতার ‘বেডরুমের’। অভিযোগ, সুরেন্দ্রনাথ কলেজের পরিচালন সমিতির চেয়ারম্যান তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় ও তাঁর ছেলে শিবাশিস বন্দ্যোপাধ্যায়, যিনি পরিচালন সমিতির সদস্যও, এই রুম তাঁদের। তবে, কলেজে নেতা বাবা-ছেলের এই ঝাঁ চকচকে ‘বেডরুম’ হদিশ, ভাবিয়ে তুলছে সাধারণ মানুষের মনকে।
কলেজের এক কতৃপক্ষের অভিযোগ, ”এই রুম দেবাশিস ও শিবাশিস ব্যবহার করতেন। শিবাশিস বন্দ্যোপাধ্যায় এই কলেজের গেস্ট লেকচারার ছিলেন। বাবা এবং ছেলে মিলে এভাবেই কলেজকে চালাতেন। ওরা নিজেদের কাজে লাগত।
