Voice of Eastern India

Kali Puja 2026: আজ কালীপুজো, ৫১ টি শক্তিপীঠের অন্যতম বীরভূমের নলাটেশ্বরী মন্দিরে বিশেষ সাজে মা


সন্দীপ সরকার, বীরভূম: আজ কালীপুজো। অশুভ শক্তির বিনাশে শুভ শক্তির আরাধনা৷ রাজ্যজুড়ে শক্তিরূপী দেবীর আরাধনার আয়োজন৷ কল্যাণ এবং শান্তিস্থাপনের জন্য দেবীর আরাধনায় ব্রতী ভক্তরা৷ রাজ্যের প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম পুজো হচ্ছে বীরভূমের নলাটেশ্বরীতে। 

আরও পড়ুন, বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা ভাইফোঁটায়, নামবে তাপমাত্রাও, আজ কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া ? জানাল IMD

৫১ টি শক্তিপীঠের অন্যতম বীরভূমের নলাটেশ্বরী মন্দির। বীরভূম জেলার মধ্যে যে ৫ টি সতীপীঠের মধ্যে একটা হচ্ছে এই নলহাটিতে। প্রচলিত বিবরণ শোনা যায় যে, নসিপুরের মহারাজা রণজিৎ সিংহ, ১৮৯০ সালে এই যে বর্তমানে মন্দিরটা রয়েছে, তার সংলগ্ন চত্বর রয়েছে, তার পুনর্নিমাণ করেন। মন্দিরটি একটি ছোট্ট পাহাড়ের উপরে অবস্থিত। এই মন্দিরের সঙ্গে নানা ইতিহাস, নানা কাহিনী জড়িয়ে রয়েছে। কথিত আছে যে, সতীর যখন এখানে কণ্ঠনালী পড়েছিল, সেইখান থেকেই এই মন্দিরের নাম  নলাটেশ্বরী বলে পরিচিত হয়েছে। এদিন  নলাটেশ্বরী মন্দিরে মাকে বিশেষ সাজে সাজানো হয়েছে। পরানো হয়েছে বেনারসী শাড়ি। তবে এই সাজে বদল আসবে, দিনের বিভিন্ন সময়ে। ভোরবেলায় মঙ্গলরতি হয়েছে।ইতিমধ্যেই মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে গিয়েছে। 

এবিপি আনন্দ: মায়ের পুজো কীভাবে করা হবে ? কী কী উপাচার রয়েছে ?

বীরভূমের নলাটেশ্বরী মন্দিরের পুরোহিত : এটা একান্ন পীঠের এক পীঠ। দেবী  নলাটেশ্বরী।  আগে দুর্গা রূপে, পার্বতী রূপে পুজো হত। এং রাণী ভবানীকে যখন স্বপ্নে দেখা দেন মা, বলেন আমাকে কালিকা রূপা পুজো কর। তখন থেকেই মাকে কালী রূপে পুজো করা হয়।

কার্তিক মাসের অমাবস্যা তিথির গভীর রাতে যোগিনীকটি পরিবৃতা হয়ে মা কালী আবির্ভূতা হন৷ তিনি অসুখ বিনাশিনী৷ মহা শক্তিধর শুম্ভ নিশুম্ভের হাত থেকে ত্রিলোককে রক্ষা করতে দেবীর সৃষ্টি৷ নরমুণ্ডই দেবীর অলঙ্কার৷ যুদ্ধে পরাজিত সেনাপতিদের মুণ্ডের মালা মা কালীরকণ্ঠের শোভা৷ বলা হয়, পঞ্চাশটি মুণ্ডের এই মালা আসলে জ্ঞানের প্রতীক৷ যে সেনাপতি মায়ের চুল ধরে অপমান করেছিল, তাঁর মুণ্ড দেবী হাতে ধরে থাকেন৷ মৃত সেনাপতিদের করতল দেবী কোমরে ধারণ করেন৷ শাস্ত্রমতে এই করতলের মালাও জ্ঞানের প্রতীক৷ রণোন্মত্ত দেবী ভুল করে স্বামী মহাদেবেরগায়ে পা দিয়ে ফেলায় লজ্জিতা হয়েই জিভ কাটেন৷   দক্ষিণেশ্বর, তারাপীঠ, লেক কালীবাড়ি-সহ বিভিন্ন কালীতীর্থে চলছে কালীপুজো। মন্দিরে মন্দিরে নিষ্ঠাভরে পুজো পাঠ চলছে । পুজো দিতে সকাল থেকেই ভক্তদের ভিড় ৷ মা কালীর আরাধনার পাশাপাশি আলোর উৎসবে মাতোয়ারা গোটা বাংলা। লাল-নীল-সবুজ, নানা রঙের স্রোতে ভেসেছে শহর ৷  দীপাবলির আনন্দ চুটিয়ে উপভোগ করতে প্রস্তুত আপামোর বাঙালি। 

 



Source link

Leave A Reply

Your email address will not be published.