Weather Update: কাল মাসের শুরু থেকেই ফের বাড়তে পারে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টি কি শেষ তবে ? কী বলছে IMD
কলকাতা: আজ ও আগামীকাল দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস রাজ্যের একাধিক জেলায়। তবে সেই সুযোগ সব জেলার জন্য নয়। কাল থেকে ফের তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন, ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম এখন কত ?
কেমন আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে ?
IMD সূত্রে খবর, আজ থেকে আগামী ৫ তারিখ অবধি দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে। তবে পয়লা জুন দক্ষিণবঙ্গে খুব ভারী বর্ষণের কোনও সম্ভাবনার কথা সেভাবে নেই। মূলত বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস থাকছে দক্ষিণবঙ্গে। আজ মূলত ঝাড়গ্রাম, পুরুলিয়া, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূমে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে তাপমাত্রা ফের বাড়বে দক্ষিণবঙ্গে। তবে পয়লা জুন থেকে ৫ জুন অবধি দক্ষিণবঙ্গের জন্য একটা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
কী কী সতর্কতা জারি দক্ষিণবঙ্গবাসীর জন্য ?
সম্প্রতি ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড হয় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। দিকে দিকে উপড়ে পড়েছিল গাছ। ব্যাহত হয়েছিল যান চলাচল। মৃত্যু হয় একাধিক জনের। তাই এবার বিপদ এড়াতে আগাম সতর্কবার্তা দিয়েছে আইএমডি। আলিপুর আবহাওয়া দফতর সতর্ক করে বলেছে, খোলা মাঠে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তাই বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের সময় নিরাপদ স্থানে সরে যাওয়ার কথা বলা হয়েছে। ঝড়-বৃষ্টির সময় গাছের নীচে বা বৈদ্যুতিক খুঁটির নীচে দাঁড়াতে বারণ করা হয়েছে। ফের ঝোড়ো হাওয়া গাছপালা ভেঙে পড়ার আশঙ্কাও করা হচ্ছে। তাই ঝড়-বৃষ্টির সময় যত সম্ভব খোলা রাস্তায় সাবধানতার সঙ্গে চলাফেরা যায়, সে বিষয়েও সতর্কবার্তা দেওয়া হয়েছে।
কেমন আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে ?
অপরদিকে, সোমবার বৃষ্টির সম্ভাবনা কম থাকবে উত্তরবঙ্গে। মঙ্গলবার থেকে ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস। মূলত কাল থেকে ৫ জুন অবধি হলুদ সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঘণ্টায় বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং ,কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে। বুধবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ,কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার মূলত ঝড়-বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে কম বেশি এই ৫ তারিখ অবধি।
