Voice of Eastern India

Nadia: তৃণমূল নেতার বাড়ির পাশের ক্লাব থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, গ্রেফতার নবদ্বীপ পুরসভার চেয়ারম্য়ান


প্রদ্যোৎ সরকার: নদিয়ায় পুরসভার চেয়ারম্য়ান ও তৃণমূল নেতার বাড়ির পাশের ক্লাব থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী। ঘটনায় নবদ্বীপ পুরসভার চেয়ারম্য়ান বিমানকৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছে পুলিশ। আর গতকাল আটক করে নিয়ে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য় করে ছোড়া হল জুতো এবং জলের বোতল। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, তাঁরা জানতে পেরেছিলেন বিমানকৃষ্ণের বাড়ির পাশের এই ক্লাব ঘরে ত্রাণ সামগ্রী লুকোনো রয়েছে। এরপরই তাঁরা খবর দেন পুলিশে। গতকাল রাতে ঘটনাস্থলে আসে নবদ্বীপ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তল্লাশি চালিয়ে ক্লাবঘর থেকে প্রচুর পরিমাণে ত্রিপল ও ত্রাণের শাড়ি উদ্ধার করা হয়। এরপরই স্থানীয় বিজেপি নেতা-কর্মী ও স্থানীয়রা ভিড় জমান সেখানে। দফায় দফায় হয়  বিক্ষোভ। অবশেষে ভোররাতে বিমানকৃষ্ণকে পাকড়াও করে পুলিশ। বিজেপির অভিযোগ, গতকাল বিকেল থেকেই বিমানকৃষ্ণের বাড়ি থেকে মিষ্টির প্য়াকেটে করে টাকা সরানো হচ্ছিল। 

এদিকে, নবদ্বীরে নিজের হারানো বাড়ি ফেরত পেলেন এক চিকিৎসক। তৃণমূল ক্ষমতায় আসার এক বছরের ব্য়বধানেই বাড়ির একাংশ হারান নদিয়ার নবদ্বীপের চিকিৎসক সুদীপ্ত সরকার। অভিযোগ, তাঁর বাড়ির একাংশ দখল করে গড়ে ওঠে তৃণমূলের কার্যালয়। সরকার বদলের ১ মাসের মাথায় অবশেষে দখলমুক্ত হল সেই বাড়ি। ১৪ বছর পর বাড়ির অংশ ফিরে পেয়ে খুশি চিকিৎসক।

দখল হয়ে গিয়েছিল বাড়ির একাংশ! সেখানেই গড়ে উঠেছিল তৃণমূলের দলীয় কার্যালয়। একযুগ পর সরকার বদলের একমাসের ব্য়বধানে বাড়ির অংশ ফিরে পেলেন নদিয়ার নবদ্বীপ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের পেশায় চিকিৎসক সুদীপ্ত সরকার! তিনি বলছেন, ‘২০১২ সালে আমার মা অসুস্থ হন। আমি কার্যসূত্রে সে সময় রানাঘাটে ছিলাম। আমাদের নামে মিথ্যা মামলা। তারপর বিভিন্নস্তরে হুমকি।’

চিকিৎসক সুদীপ্ত সরকারের অভিযোগ, ২০১২ সালে তাঁর বাড়ির একাংশ ভয় দেখিয়ে দখল করে তৃণমূল কংগ্রেস। নির্মাণ করা হয় তৃণমূলের দলীয় কার্যালয়। এমনকী বাড়ি সংস্কার করতেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। চিকিৎসকের দাবি,দীর্ঘদিন তৃণমূল নেতৃত্বের কাছে আবেদন জানিয়েও সুরাহা পাননি। চিকিৎসক বলেন, ‘এতবড় বাড়ি থাকতেও আমি অনাথ। আমি ‘২৫ সালে বিভিন্নভাবে যোগাযোগ করেছি। তালাটা খুলে দাও।আমি বাড়িটা সংস্কার করব। আমাকে বাড়িতে ফেরার একটা সুযোগ দিন।’

রাজ্য সরকারের পালা বদলের পর পাল্টেছে ছবিটা! সরকারি ত্রাণ সামগ্রী মজুত রাখার অভিযোগে, গ্রেফতার হয়েছেন তৃণমূল পরিচালিত নবদ্বীপ পুরসভার চেয়ারম্য়ান বিমানকৃষ্ণ সাহা। রবিবার দখলমুক্ত করা হয় ওই বাড়ি!



Source link

Leave A Reply

Your email address will not be published.