Voice of Eastern India

কুণাল ঘোষের গাড়িতে হাতুড়ি ও রিভলভার নিয়ে ‘হামলা’, ‘ফলো’ করা হচ্ছিল বিধায়কের বাড়ির সামনে থেকেই, ফুলবাগান মোড় আসতেই..


আবীর দত্ত, কলকাতা: উত্তরপাড়ার পর বেলেঘাটা, ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ। বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের উপর ফের হামলার অভিযোগ। বাইক বাহিনীর বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূল বিধায়কের।

আরও পড়ুন, জ্ঞানেশকাণ্ডে তোলপাড়, “SIR-এর সিদ্ধান্ত CEC-র একার ছিল না..”, কমিশনের বিবৃতির ছবি দেখিয়ে এবার বড় দাবি মুখ্যমন্ত্রীর

বেলেঘাটায় একটি অনুষ্ঠানে ঢোকার আগে কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ

গতকালের পর আজ ফের কুণাল ঘোষের উপর ফের হামলার অভিযোগ। রিভলভার, হাতুড়ি নিয়ে ভাঙা হয় গাড়ির কাচ, বেলেঘাটায় একটি অনুষ্ঠানে ঢোকার আগে গাড়ি আটকে হামলার অভিযোগ। কোনওমতে নারকেলডাঙা থানায় আসার পরও পিছু ছাড়েননি দুষ্কৃতীরা, থানার বাইরে বোমা-গুলি নিয়ে দুষ্কৃতীরা দাঁড়িয়ে আছে, অভিযোগ কুণাল ঘোষের। কাল উত্তরপাড়ায় কুণাল ঘোষের গাড়ি আটকে বিক্ষোভ হয় বলে খবর।

“যখন আমি ফুল বাগানের মোড় দিয়ে যাচ্ছি…”

 কুণাল ঘোষ বলেন, গতকাল উত্তরপাড়ায় আমার উপর হামলা করে শান্তি হয়নি। আমি নিশ্চিত আমাকে প্রাণে মারার চেষ্টা হচ্ছে। আমি আজ সকালে বেলেঘাটায় , একটি পূর্ব নির্ধারিত কোনও রাজনৈতিক কর্মসূচি নয়, ৩৪ নং ওয়ার্ডে আমি যাব।সেখানে কিছু উন্নয়নমূলক কাজের জায়গা দেখার আছে।আমার বাড়ির সামনে থেকে ফলো করা হয়।শুধু আমি নই, আমারা সহকর্মীরাও নিরাপদ নয়। এর পর আমি যখন একটু এগিয়েছি, একের পর এক বাহিনী যোগ হতে থাকে।এসব সিনেমায় দেখেছি। সব মুখ বাধা…হাতে হাতুড়ি, এবার যখন আমি ফুল বাগানের মোড় দিয়ে যাচ্ছি, তখন আমার গাড়ি ঘিরে ফেলার চেষ্টা হয়। আমি যখন আমি বুঝতে পেরেছি যে আমার গাড়ি ঘিরে ফেলছে, সেইসময় ..ইটপাথর মারা শুরু হয়।এরপরে আবার যখন নারকেল ডাঙা মেনগেটে ঢুকেছি, বাইক বাহিনী ঘিরে ফেলে। ’

“আমাকে যেকোনও দিন মেরে ফেলবে এরা, আমার ডেডবডির ছবি তুলবেন”

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি সহকর্মীদের নিয়ে বাঁচতে ঢুকেছি, গাড়িটা কীভাবে রাখা আছে দেখুন। নারকেল ডাঙা থানায় ঢুকছিলাম, পিছনে তো গুন্ডা বাহিনী রিভলবার নিয়ে। আমার সিকিউরিটিকে রিভলবার বার করতে হয়েছে, ভাবতে পারেন! আমাকে যেকোনও দিন মেরে ফেলবে এরা। আমার ডেডবডির ছবি তুলবেন। এর সেই ব্যবস্থা করছে। কিন্তু আমার গলা থামানো যাবে না। আমি মরে যাবো, তবু আমার নাম কুণাল ঘোষ, এটা আমি রেকর্ড রেখে দিয়ে গেলাম।’



Source link

Leave A Reply

Your email address will not be published.