Voice of Eastern India

দলের কর্মীদের উপর পুলিশি অত্যাচারের অভিযোগ, থানার সামনে ধর্না হুমায়ুনের, AJUP বিধায়ক বললেন…


রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : পুলিশি অত্যাচারের অভিযোগ, ধর্নায় হুমায়ুন কবীর। রেজিনগর থানার সামনে দীর্ঘক্ষণ অবস্থান হুমায়ুন কবীরের। AJUP কর্মী-সমর্থকদের উপর অত্যাচার করছে পুলিশ, অভিযোগ হুমায়ুনের। “রেজিনগর থানার পুলিশ অফিসারদের বদলি করে উপনির্বাচন করতে হবে”, দাবি আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের। 

এর আগেও থানার বাইরে বিক্ষোভ দেখিয়েছেন হুমায়ুন কবীর। এবার ফের রেজিনগর থানার বাইরে অবস্থানে বসেছিলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। ভোট প্রচারে শুধুমাত্র তাঁর দলের লোকেদের বাধা দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ নিয়ে সোজা রেজিনগর থানার মূল দরজার বাইরে অবস্থানে বসেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। 

শালবনিতেই সুমিত রায়ের নামে নতুন প্রতারণার অভিযোগ, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়কের বিরুদ্ধে কী অভিযোগ উঠেছে ? 

ধর্নায় বসে হুমায়ুন কবীর বলেন, ‘থানা উলঙ্গ ভাবে বিজেপির দালালি করছে। যারা বলছে AJUP- কে ভোট দেবে, তাদের বলছে, তোদের ভোট দিতে হবে না। সরে যা। নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। বেলডাঙার আইসি, শক্তিপুরের ওসি, রেজিনগরের ওসি- কে চেয়ারে রেখে কোনওদিন অবাধ, সুস্থ, শান্তিপূর্ণ নির্বাচন হবে না। এখানে পুলিশ উলঙ্গ ভাবে দালালি করছে। কাজেই এইসব দালাল অফিসারদের অবিলম্বে চেয়ার থেকে সরিয়ে, অন্য কোনও ভাল অফিসারদের এনে, এখানে যাতে শান্তিপূর্ণ… রেজিনগর বিধানসভার মানুষ যাতে তাদের পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিতে পারে, তার ব্যবস্থা নির্বাচন কমিশনকে করতে হবে।’ 

আগামী ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন হতে চলেছে। AJUP- এর প্রার্থী হয়েছেন হুমায়ুন কবীরের ছেলে। এই উপনির্বাচনের আগে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। তার তদন্তে ইতিমধ্যেই ২ বার থানায় হাজিরা দিয়েছেন হুমায়ুন কবীর। বুধবার দ্বিতীয়বার থানায় হাজিরা দেন তিনি। বুধবার থানায় ঢোকার আগে AJUP নেতা বলেন, ‘গতদিনে সাড়ে ৪ ঘণ্টা প্রশ্ন করেছে, প্রায় ৪৫টার মতো। তার উত্তর দিয়েছি। আবার আজকে যাচ্ছি। ক’টা প্রশ্ন করে দেখে নিই।’ পুলিশি জিজ্ঞাসাবাদ নিয়ে কি কোনও টেনশন রয়েছে হুমায়ুন কবীরের? প্রশ্নের জবাবে নওদার বিধায়ক বলেন, ‘মোটেই না। টেনশন কী জিনিস, আমি করি না। আমার ফ্রি… সবসময়। আমাকে যে প্রশ্ন করবে, তার উত্তর পেয়ে যাবে আমার কাছে। আমি কারও ঘরে ঢুকি না। চুরি করি না। অসৎপথে চলাফেরা করি না। তাই আমাকে ভয় দেখিয়ে, পুলিশের আইন দিয়ে, আমায় দমানো যাবে না।’ 



Source link

Leave A Reply

Your email address will not be published.