Voice of Eastern India

Ajanta Shoe: এবার জুতোও হবে স্মার্ট, AI প্রযুক্তি যুক্ত জুতো বাজারে আনল অজন্তা


ABP Ananda LIVE: নেভিগেটর 2.0… AI প্রযুক্তি যুক্ত স্মার্ট জুতো বাজারে আনল অজন্তা। সম্প্রতি কলকাতার ITC রয়্যাল বেঙ্গল হোটেলে ‘অজন্তা কানেক্ট ২০২৬’ অনুষ্ঠানে এই স্মার্ট শু সামনে আনে সংস্থা। এছাড়াও পুজোর মুখে নিজেদের আরও অন্যান্য ধরনের নতুন কালেকশনও প্রকাশ করল অজন্তা। জোর দেওয়া হল স্মার্ট শু ইনোভেশন এবং ফিউচার ফুটওয়ারের ওপর।

এবার জুতোও হবে স্মার্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ( Artificial Intelligence) বা AI তো হাতের মুঠোয় চলেই এসেছে, এবার পায়েও থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে নির্মিত জুতো। এবার বাজারে AI প্রযুক্তিযুক্ত স্মার্ট শু আনল অজন্তা (Ajanta Shoe) যার পোশাকি নাম দেওয়া হয়েছে নেভিগেটর 2.0। গত ১৪ই সেপ্টেম্বর এই কালেকশান লঞ্চ হয়েছে। এই অত্যাধুনিক জুতো সামনে আনেন সংস্থার এমডি সাগ্নিক বণিক। উপস্থিত ছিলেন অজন্চা শু-র চেয়ারম্যান সুব্রত বণিক-সহ অন্যান্য পদাধিকারিরা।



Source link

Leave A Reply

Your email address will not be published.