Voice of Eastern India

News Update: বিজেপি করার অপরাধ? তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপির সংখ্যালঘু কর্মীরা!


সমীরণ পাল, বসিরহাট: বিজেপি করার অপরাধে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপির সংখ্যালঘু কর্মীরা! বসিরহাট মহকুমার হাড়োয়া থানার অন্তর্গত বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ভয়দা গ্রামে ঘটে গিয়েছে এখনই ঘটনা। স্থানীয়দের অভিযোগ, উন্নয়নমূলক বুথ মিটিং চলাকালীন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে অতর্কিতে হামলা চালায়। লোহার রড, বাঁশ, গাছের ডাল, ইট দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৪ জন। বিজেপি নেতৃত্বের তরফ থেকে থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

কী ঘটেছে?

জানা যাচ্ছে, উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার অন্তর্গত বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ভয়দা গ্রামে এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, ভয়দা গ্রামে বিজেপির একটি উন্নয়নমূলক বুথ মিটিং চলছিল। গতকাল রাতে, আনুমানিক সাড়ে ৯টার সময়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে অতর্কিতে হামলা চালায়। লোহার রড, বাঁশ, গাছের ডাল, ইট দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৪ জন। আহতেদর মধ্যে রয়েছেন,  ফুজাইল বিন হাসান। তাঁর বয়স ২৫। আবু হোসেন মোল্লা। তাঁর বয়স ৬২। মারুফ বিল্লাহ মোল্লা। তাঁর বয়স ৩৭। আর রয়েছেন, আশুরা বিবি। তাঁর বয়স ৪৫। বিজেপি নেতৃত্ব এসে হাড়োয়া থানায় খবর দিলে, ঘটনাস্থলে পুলিশ হাজির হয়। এরপরে পুলিশ ও বিজেপি নেতৃত্বের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে, হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। বিজেপি নেতা, হাড়োয়া দুই নম্বর মন্ডলের সভাপতি অরবিন্দ বিশ্বাস বলেন, ‘আমাদের একটি উন্নয়নমূলক কর্মসূচির জন্য সংখ্যালঘু কর্মীদের নিয়ে বুথ মিটিং চলছিল। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। হাড়োয়া থানায় লিখিত অভিযোগ জানাতে যাচ্ছি। অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার গ্রেফতার করে দৃষ্টান্তমূলক সাজার দেওয়ার জন্য।’

প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত কল্যাণ

অন্যদিকে, গতকাল শনিবার, সোনারপুরে গিয়ে জনরোষের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রাস্তা, ত্রাণ-সহ নারী নিরাপত্তা.. একাধিক বিষয়ে অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা। আর এবার, সেই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে, হুগলিতে বিক্ষোভের মুখে পড়েন, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। গতকাল অভিষেককে ছোড়া হয় পাথর, ডিম! হেলমেট পরে কোনোক্রমে সেই স্থান ছাড়েন অভিষেক। পরে হাসপাতালে তাঁর প্রাথমিক চিকিৎসা করা হয়। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে, এদিন হুগলির চণ্ডীতলা থানার সামনে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে বিক্ষোভে যোগ দিতে যাওয়ার সময় তৃণমূল সাংসদ কল্যাণকে ঘিরে ধরে বিক্ষোভ হয়। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মারধরের অভিযোগও উঠেছে।

আরও পড়ুন: Kalyan Banerjee: অভিষেকের ঘটনার প্রতিবাদে নেমেছিলেন রাস্তায়, তাঁকেও মারধর করা হয়েছে, অভিযোগ তুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

 



Source link

Leave A Reply

Your email address will not be published.