Voice of Eastern India

আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের


কলকাতা: এবার নতুন এক নির্দেশিকা দিল পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর। নতুন সেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরে (SOP) বলা হয়েছে, কোন পরিস্থিতিতে স্বাস্থ্য সাথী কার্ডে (Swasthya Sathi) চিকিৎসা করা যাবে। সেখানে বলা হয়েছে যদি কোনও ভাবে আয়ুষ্মান ভারত যোজনায় (Pradhan Mantri Jan Arogya Yojana) কারও নাম থাকে, তাহলে তিনি স্বাস্থ্য সাথী কার্ডের (Swasthya Sathi) সুবিধা পাবেন না। অর্থাৎ আয়ুষ্মান ভারত যোজনার কার্ড (Pradhan Mantri Jan Arogya Yojana) না থাকলে তবেই মিলবে স্বাস্থ্য সাথী যোজনার (Swasthya Sathi) সুবিধা।

আরও পড়ুন: পেট্রোল-ডিজেল নিয়ে টালমাটাল, মারুতি সুজুকির বিক্রিতে বড় ভরসা যোগাচ্ছে CNG গাড়ি?

স্বাস্থ্য দফতরের নতুন নিয়ম বলছে, কোনও রোগীকে যদি কোনও হাসপাতালে চিকিৎসা করতে নিয়ে যাওয়া হয়, তাহলে প্রথমেই দেখা হবে ওই ব্যক্তির আয়ুষ্মান ভারত যোজনার (Pradhan Mantri Jan Arogya Yojana) কোনও কার্ড আছে কি না। যদি থাকে তাহলে আয়ুষ্মান ভারত যোজনার (Pradhan Mantri Jan Arogya Yojana) অধীনেই কাজ হবে। আর যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কাজে লাগবে স্বাস্থ্য সাথী (Swasthya Sathi)।

পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত যোজনা (Pradhan Mantri Jan Arogya Yojana) চালু হলেও রাজ্যের সব মানুষই এখনই এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নয়। আর যাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না, তাঁদের জন্যই কাজে লাগবে স্বাস্থ্য সাথী (Swasthya Sathi) কার্ড। উল্লেখ্য, গত ১৬ অগস্ট পশ্চিমবঙ্গে চালু হয়েছে আয়ুষ্মান ভারত যোজনা (Pradhan Mantri Jan Arogya Yojana)। আর সেই দিনই ছিল পশ্চিমবঙ্গের নবগঠিত সরকারের ৯৯ তম দিন।     

১৬ তারিখই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে একাধিক মানুষের হাতে তুলে দেওয়া হয় আয়ুষ্মান ভারত যোজনার (Pradhan Mantri Jan Arogya Yojana) কার্ড। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, পুরোনো স্বাস্থ্য সাথীর (Swasthya Sathi) থেকে অনেক বেশি সুবিধা মিলবে এই প্রকল্পের অধীনে।     

ওই দিনের নেতাজি ইন্ডোরের সব থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পাবেন ১ কোটি ৪৩ লক্ষ পরিবার। জনসংখ্যার বিচারের সেটা রাজ্যের প্রায় ৬ কোটি মানুষ। আর তার বাইরে রয়েছে আরও ৮০ লক্ষ পরিবার, যাঁরা আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পাবেন না। তাঁদের জন্য অবশ্য আলাদা স্বাস্থ্য বিমার সুবিধার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।



Source link

Leave A Reply

Your email address will not be published.