কলকাতা: যাদবপুরে তান্ডবের ঘটনায়, সমালোচনায় সরব হয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নেতা-মন্ত্রীদের একেবারে উল্টোসুর শোনা গিয়েছে অর্থমন্ত্রীর গলায়। রাজ্যের বদনাম, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছবিও নষ্ট হচ্ছে, এখানের উন্নতি সবাই চায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে, যাদবপুর কাণ্ডের পর এইভাবেই প্রতিক্রিয়া দিয়েছেন তিনি।
আরও পড়ুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
অর্থমন্ত্রী স্বপন দাসগুপ্ত সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, ‘দুই গোষ্ঠীর মধ্যে এই ধরণের মারপিঠটা দুর্ভাগ্যজনক। যাদবপুর বিশ্ববিদ্যালের ছবিটাও নষ্ট হচ্ছে, বলে দাবি জানিয়েছেন তিনি। ..যাদবপুরের (বিশ্ববিদ্যালয়) যাতে উন্নতি হয়, যাদবপুর যাতে আরও স্বীকৃতি পায় সারা ভারতবর্ষে, এটা আমরা সবাই চাই। তাই এই ধরণের রিলগুলি লোকে ছড়াচ্ছে, উত্তেজিত হয়ে ছাত্র-ছাত্রীরা কী সব যেন বলছে, অনেকটা একটু কমিক ব্যাপার আছে। ..কিন্তু সবথেকে আমার খারাপ লেগেছে, যাদবপুরের প্রতীকটা কীভাবে ধ্বংস হয়ে গেল….ধ্বংস হয়তো হয়নি, আবার রিপিয়ার করা যাবে। কিন্তু যাদবপুরের প্রতীকটাকে অসম্মান করা হয়েছে, সেটার কোনও সন্দেহ নেই।’
Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল…
