Voice of Eastern India

Annapurna Yojana : ১০ জুলাইয়ের মধ্যে আবেদন করেও অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি ? এবার কী উপায় ?


১০ জুলাইয়ের মধ্যে অন্নপূর্ণা যোজনায় আবেদন করেও, গতকালের মধ্যে টাকা ঢোকেনি আপনার অ্যাকাউন্টে ? এবার কী হবে ? যোগ্য হওয়া স্বত্ত্বেও আর কি টাকা পাওয়ার সুযোগ নেই ?

উত্তর হল, হ্যাঁ সুযোগ আছে। যোগ্য হলে অবশ্যই টাকা পাবেন বলে বারবার আশ্বাস দিয়েছে বিজেপি সরকার।

উত্তর হল, হ্যাঁ সুযোগ আছে। যোগ্য হলে অবশ্যই টাকা পাবেন বলে বারবার আশ্বাস দিয়েছে বিজেপি সরকার।

শুধু তা-ই নয়, এর পরের ধাপ কী হবে সেকথাও খোলসা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

শুধু তা-ই নয়, এর পরের ধাপ কী হবে সেকথাও খোলসা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দু অধিকারী বলেছেন,

শুভেন্দু অধিকারী বলেছেন, “আমাদের মহিলা মোর্চার কর্মীরা প্রত্যেক মা-বোন-দিদির কাছে গিয়ে…আপনারা ১০ জুলাই, ২০২৬ পর্যন্ত আবেদনকারীদের মধ্যে যদি উপযুক্ত কেউ বঞ্চিত হন, নতুন ফর্ম ফিলআপ করতে হবে না, শুধু ফর্মের নম্বর-অ্যাকাউন্ট নম্বর দিয়ে অভিযোগটা নথিভুক্ত করবেন।”

১৭ থেকে ২০ অগাস্ট পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় এবারের কিস্তির টাকা ঢুকেছে। অর্থাৎ গতকালের মধ্যে যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। তারপরেও কেউ কেউ বাদ থাকলে তাঁদেরও পাওয়ার সুযোগ আছে।

১৭ থেকে ২০ অগাস্ট পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় এবারের কিস্তির টাকা ঢুকেছে। অর্থাৎ গতকালের মধ্যে যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। তারপরেও কেউ কেউ বাদ থাকলে তাঁদেরও পাওয়ার সুযোগ আছে।

দিনকয়েক আগে মুখ্যমন্ত্রী বলেছেন,

দিনকয়েক আগে মুখ্যমন্ত্রী বলেছেন, “২০ তারিখ থেকে একটি পোর্টাল চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। সেই পোর্টালে… যদি মনে করেন যে, অনুপযুক্ত কেউ এই অর্থ পেয়েছেন, আপত্তি দিতে পারেন।”

তাঁর সংযোজন ছিল,

তাঁর সংযোজন ছিল, “আর আবেদন করেছেন…আপনি উপযুক্ত, কিন্তু আপনার অ্যাকাউন্টে ২০ তারিখের মধ্যে অর্থ ঢোকেনি, তাহলে আপনি সেখানে আপনার আপত্তিও দিতে পারেন। আমরা সেটার নিষ্পত্তি করতে থাকব। আমাদের দফতর করতে থাকবে।”

ধনধান্য অডিটোরিয়ামের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেছিলেন,

ধনধান্য অডিটোরিয়ামের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেছিলেন, “প্রথম জুন মাসে আমরা ২৮ লক্ষ দিয়েছি। বহু মহিলাই পাননি । সংখ্যা কম ছিল। জুলাই মাসে আমরা ১ কোটি ১৯ লক্ষ দিয়েছি। তাতেও অনেকে বাদ চলে গিয়েছিলেন। বা, অনেকে নিয়ম-কানুনের মধ্যে আটকে গেছিলেন। এবং, অ্যাকাউন্ট নম্বর ভুল ছিল। আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক ছিল না।”

“তাই এবারে আমরা অনেকটা ত্রুটিমুক্ত হয়ে, আধার-ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক-সহ আমরা বিশেষ করে গ্রামীণ এলাকাতে আইন বা নিয়ম অনেক শিথিল করে দিয়েছি। যাতে অধিকাংশ মহিলাকে আমরা দিতে পারি।” বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি তাঁর সংযোজন,

পাশাপাশি তাঁর সংযোজন, “সেই কারণে এবারে ১ কোটি ৪৫ লক্ষ মহিলা উপযুক্ত বিবেচিত হয়েছেন।” এদিকে অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের নিয়ে প্রচারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশ দেন তিনি।

Published at : 21 Aug 2026 02:30 PM (IST)

আরও জানুন জেলার



Source link

Leave A Reply

Your email address will not be published.