Voice of Eastern India

Kolkata Hotel Fire: “এ যাত্রায় বেঁচে গেছি”, কীভাবে? ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন এক আবাসিক


Kolkata Hotel Fire: তারাপীঠের পর এবার খাস কলকাতার হোটেলেও অগ্নিকাণ্ড। নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইন-এ আগুন। ভিতরে আটকে দমবন্ধ হয়ে ১ শিশু-সহ ৯ জনের মৃত্যু, আহত ৬। হোটেলে আগুন, মৃতদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি। মৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন মহিলা, ১ জন শিশু। সব মিলিয়ে হোটেল থেকে ৮০ জনকে উদ্ধার করা হয়েছে। হোটেল মালিক ও বেশ কয়েকজন হোটেল কর্মী পলাতক। হোটেলের পিছনে ফ্রি স্কুল স্ট্রিটে দমকলের সদর দফতরের কাছেই আগুন। শর্টা সার্কিট থেকে আগুন বলে অনুমান দমকলের। অগ্নিকাণ্ডের তদন্তে হোটেলে পৌঁছল ফরেন্সিক টিম। অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ। হোটেলের বাসিন্দাদের অন্যত্র সরাল নিউ মার্কেট ও পার্ক স্ট্রিট থানার পুলিশ। ওড়িশা থেকে কলকাতাতে ঘুরতে এসেছিলেন একদল মানুষ। পৃথ্বী নামের উত্তরপ্রদেশের এক বাসিন্দা ভয়াবহ সেই সময়ের ঘটনা প্রসঙ্গে জানায়, “আমরা তিনতলায় ছিলাম। হোটেলের পিছন দিকে আমরা লাফিয়ে নামি। আমাদের ঘর ছিল ওই দিকেই। হোটেলের পিছনদিকে লাফ দিয়ে নেমেছিলাম বলে এ যাত্রায় বেঁচে গেছি।” 



Source link

Leave A Reply

Your email address will not be published.