Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়: এবার ডিম ছোড়া হল ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে। এদিন যখন তাকে ভাঙড় থানায় নিয়ে আসা হয়, সেই সময় তার উপর ডিম ছোঁড়ে উত্তেজিত জনতা। থানার বাইরে দাঁড়িয়ে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে দেখেই’চোর চোর’ স্লোগান দিতে থাকে মানুষ। অন্যদিকে, ভাঙড় থানার বাইরে বসিয়ে জেরাও করা হয় প্রাক্তন তৃণমূল বিধায়কে।
আরও পড়ুন: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ভাঙড় থানার বাইরে বসিয়ে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে জেরা করেন ভাঙড়ের ডিসিপি। প্রথমে ভাঙড় বিস্ফোরণ মামলায় সওকত মোল্লাকে গ্রেফতার করে এনআইএ। তারপর, ধর্ষণের মামলায় সওকত মোল্লাকে হেফাজতে নেয় পুলিশ। আর তারপর আজ ভাঙড় থানার বাইরে বসিয়েই জেরা করা হয় তৃণমূলের একদা দাপুটে নেতা সওকত মোল্লাকে।
২০২৬-এর বিধানসভা ভোটের মুখে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণ হয়। সেই মামলার সূত্রে ৫ জুন, শুক্রবার রাতে সওকত মোল্লাকে গ্রেফতার করেছে এনআইএ। তাঁকে মূল ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করে গোয়েন্দারা। এতদিন ধরে লুকোচুরি খেলেও শেষরক্ষা হয়নি। রাতে গ্রেফতার করার পরের দিন, অর্থাৎ শনিবার দুপুরে সওকত মোল্লাকে হাজির করা হয়েছিল কলকাতা নগর দায়রা আদালতে। তদন্তের স্বার্থে তাকে নিজেদের হেফাজতে চায় NIA, এমনই আবেদন জানায় কেন্দ্রীয় সংস্থা।
অন্যদিকে, গত জুলাই মাসের ২ তারিখ ভাঙা শুরু হয় সওকত মোল্লার ছেলের বেআইনি ক্যাফে। ক্যানিং-এর মৌখালিতে মাতলা নদীর চর দখল করে তৈরি হয়েছিল ক্যাফে ‘অরণ্যের কূলে’। সেখানে নিয়ে আসা হয় বুলডোজার। ঘটনাস্থলে হাজির ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিক। এ ছাড়াও ক্যানিংয়ের SDPO -এর নেতৃত্বে ওই এলাকা ঘিরে রেখেছিল বিরাট পুলিশ বাহিনী।
সরকারি জমি জবরদখল করে ক্যাফে তৈরির অভিযোগ উঠেছিল সওকত মোল্লার ছেলের বিরুদ্ধে। আর তাঁকে এই অভিযোগেই নোটিস পাঠিয়েছিল দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসন। গত মাসের ১৮ তারিখের মধ্যে সওকতের ছেলে ইমরান মোল্লাকে SDO অফিসে হাজিরা দিতে বলা হয়। জেলা প্রশাসন সূত্রে খবর, ইমরানের আইনজীবীরা গিয়ে নথি জমা দিয়েছিলেন SDO অফিসে।
