Voice of Eastern India

Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক


ABP Ananda LIVE : টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক । সিউড়ি থেকে ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস । টুলুর সহযোগীদের ডায়েরি থেকে হেডক্লার্কের খোঁজ মেলে, দাবি পুলিশের । তৃণমূল জমানায় DCR জাল করে হাজার কোটি টাকার সাম্রাজ্য় তৈরির অভিযোগ টুলুর বিরুদ্ধে । এখনও খোঁজ মেলেনি মহম্মদ নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের । ধৃত সরকারি আধিকারিক প্রবীর দাসের ৬ দিনের পুলিশি হেফাজত

আরও খবর…

ফের তোলাবাজি কাঁটায় বিদ্ধ বিজেপি। দাবি মতো তোলা না পেয়ে ব্যবসায়ীর ছেলেকে অপহরণের অভিযোগে গ্রেফতার করা হল কোচবিহারের বিজেপি নেতাকে। দলের নেতা বলে রেয়াত নয়, স্পষ্ট বার্তা দিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব।

নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন। বাইকে বাড়ি ফেরার পথে বাবা-ছেলেকে কুপিয়ে ও গুলি করে খুন। নিহত আনিসুর রহমান ও তাঁর ছেলে আবু সুফিয়ান রহমান । আনিসুর রহমান নাকাশিপাড়া ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি । বেথুয়াডহরী থেকে বাইকে বাড়ি ফিরছিলেন বাবা ও ছেলে। ফেরার পথে নাগাদি রেলগেটের কাছে সশস্ত্র দুষ্কৃতীদের হামলা। বাবা-ছেলের বাইক আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি। বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা।



Source link

Leave A Reply

Your email address will not be published.